তামজিদ হোসেন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

এ সপ্তাহের হলিউড

এ সপ্তাহের হলিউড । ছবি : সংগৃহীত
এ সপ্তাহের হলিউড । ছবি : সংগৃহীত

দীর্ঘ ছুটির অলসতা কাটিয়ে নতুন বছরের শুরুতেই যেন চমক ছড়াতে প্রস্তুত হলিউডের বিনোদন দুনিয়া। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মগুলোয় ফিরছে একের পর এক প্রতীক্ষিত কনটেন্ট, যেখানে আবেগ, রোমান্স আর বিনোদনের ফুলঝুরি দর্শককে টানবে পর্দার সামনে। শ্রিংকিং সিজন ৩-এর হৃদয়ছোঁয়া হাসি হোক কিংবা ব্রিজারটন সিজন ৪-এর রাজকীয় প্রেমকাহিনি—চলতি সপ্তাহে স্ট্রিমিং দুনিয়ায় থাকছে হাই-ভোল্টেজ রিলিজের জমজমাট আয়োজন। আজকের প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে সেই আলোচিত ওটিটি কনটেন্টগুলোর গল্প। লিখেছেন— তামজিদ হোসেন

শ্রিংকিং সিজন ৩

শ্রিংকিংয়ের আগের দুই সিজন দর্শকদের হাসির খোরাক জুগিয়ে দারুণ সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই আবার ফিরছে এই জনপ্রিয় কমেডি-ড্রামা, আরও বেশি হাসি আর আবেগ নিয়ে দর্শকদের মন জয় করতে। ২৮ জানুয়ারি ২০২৬ থেকে অ্যাপল টিভি+ এ প্রিমিয়ার হচ্ছে শ্রিংকিং সিজন-৩। বিল লরেন্স, জেসন সেগেল ও ব্রেট গোল্ডস্টিনের পরিচালনায় নির্মিত এই নতুন সিজনটি সিরিজটির সম্ভাব্য শেষ অধ্যায় হতে পারে বলেও ইঙ্গিত মিলছে। তাই ওটিটিতে বিনোদনের এই দারুণ যাত্রা মিস না করাই ভালো। এই সিরিজটিতে অভিনয় করেছেন জেসন সেগেল, জেসিকা উইলিয়ামস, লুক টেনি, মাইকেল উরিসহ আরও অনেকে।

ওয়ান্ডার ম্যান

ওয়ান্ডার ম্যানের গল্প ঘুরেফিরে দুই হলিউড অভিনেতাকে কেন্দ্র করে, যারা ক্যারিয়ারে বড়সড় সাফল্য পেতে সিনেমায় জীবন বদলে দেওয়া চরিত্রের খোঁজে নেমে পড়েন। সুপারহিরো চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টার মধ্য দিয়ে দর্শক দেখতে পান বিনোদন জগতের এক ভিন্ন, অচেনা দিক। ডেসটিন ড্যানিয়েল ক্রেটন, জেমস পন্সল্ডট, টিফানি জনসন ও স্টেলা মেগির পরিচালনায় নির্মিত ‘ওয়ান্ডার ম্যান’ গতকাল মঙ্গলবার ডিজনি প্লাসে প্রিমিয়ার হয়েছে। এ সিনেমায় অভিনয় করেছেন ইয়াহিয়া আব্দুল-মাতিন, বেন কিংসলে, আরিয়ান মোয়ায়েদসহ আরও অনেকে।

ব্রিজারটন সিজন ৪

নেটফ্লিক্সের জন্য ক্রিস ভ্যান ডুসেন নির্মিত জনপ্রিয় সিরিজ ব্রিজারটন আবারও ফিরছে নতুন এক মনোমুগ্ধকর সিজন নিয়ে। আসন্ন চতুর্থ সিজনটি মুক্তি পাচ্ছে দুই ভাগে—পার্ট ১ প্রিমিয়ার হবে চলতি বছরের ২৯ জানুয়ারি আর পার্ট ২ আসবে ২৬ ফেব্রুয়ারি। এই সিরিজে অভিনয় করেছেন মাসালি বাদুজা, ইয়েরিন হা, কেটি লিউং, মিশেল মাও, এমা নাওমিসহ আরও অনেকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X