তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

ওটিটি জগতে দোয়েল-এর পথচলা শুরু

ওটিটি জগতে দোয়েল-এর পথচলা শুরু। ছবি : সংগৃহীত
ওটিটি জগতে দোয়েল-এর পথচলা শুরু। ছবি : সংগৃহীত

ডিজিটাল বিনোদনের দুনিয়ায় পথচলা শুরু করল ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’। শিক্ষা, সমাজ সচেতনতা ও শিশুতোষ অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার লোক সংস্কৃতি প্রচারের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই বিনোদনের জগতে প্রতিষ্ঠানটির এগিয়ে যাওয়া। পথচলার ক্ষণকে স্মরণীয় করে রাখতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে দোয়েল।

গত সোমবার রাজধানীর এক পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় দোয়েলের বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজন। কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনের কণ্ঠে প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘জীবনের শেষ গান’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী আয়োজন।

এরপর সূচনা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ।

শেখ জাহিন আহমেদ বলেন, বিনোদনের মাধ্যমে শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠানের পাশাপাশি দেশীয় সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। শিশু ও তরুণদের প্রাধান্য দিয়ে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মের জগতে দোয়েল ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

ধারাবাহিক পরিবেশনায় দোয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহমিদুল ইসলাম শান্তনু ওটিটি প্ল্যাটফর্ম দোয়েলের অনুষ্ঠানের ধরন, প্রতিষ্ঠার গল্প এবং আদর্শ উদ্দেশ্য তুলে ধরেন।

এরপর ছিল খ্যাতিমান জাদুশিল্পী জুয়েল আইচের ম্যাজিক শো। জাদুর ছলাকলায় দর্শক-শ্রোতাদের চোখ ধাঁধিয়ে অনুষ্ঠানে মায়াবী মুগ্ধতা ছড়িয়ে দেন বিশ্বনন্দিত এই জাদুকর। পরের পরিবেশনায় মঞ্চ মাতান শিশুশিল্পীরা। খুদে শিল্পীদের দলীয় পরিবেশনায় নান্দনিকতার ছোঁয়ায় শৈল্পিক পরিবেশ সৃষ্টি হয় গোটা মিলনায়তনে।

দোয়েলের আনুষ্ঠানিক পথচলার উদ্বোধনী আয়োজনে নতুন এই ওটিটিকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবির, বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, শাকুর মজিদ, চ্যানেল আইয়ের ডিরেক্টর অব মিডিয়া আবদুর রহমান, কণ্ঠশিল্পী আবিদা সুলতানা, রফিকুল আলম, খুরশীদ আলম, খায়রুল আনাম শাকিল, কল্পনা আনাম, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি, আসিফ ইকবাল, সুরকার শেখ সাদী খান, ফোয়াদ নাসের বাবু, প্রাবন্ধিক মফিদুল হক, মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ, বৈশাখী টেলিভিশনের হেড অব ইনফোটেইনমেন্ট আহসান কবির, সিনিয়র সাংবাদিক রফিকুজ্জামান, বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ প্রমুখ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ রায়হান আহমেদের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় জমকালো উদ্বোধনীর আনুষ্ঠানিকতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১১

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১২

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৩

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৪

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৫

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৬

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৭

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৮

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৯

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

২০
X