তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ পিএম
প্রিন্ট সংস্করণ

ঈদের তিন নাটকে সাদিয়া আয়মান

সাদিয়া আয়মান I ছবি: সংগৃহীত
সাদিয়া আয়মান I ছবি: সংগৃহীত

নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। একসময় নাটকে তার তুমুল ব্যস্ততা থাকলেও, বর্তমানে ছোট পর্দায় তার উপস্থিতি সীমিত। মনোযোগী হয়েছেন সিনেমা এবং ওটিটি কনটেন্টে। তবে নাটককে বিদায় দেননি, কাজ করছেন বেছে বেছে। এরই মধ্যে তিনি শেষ করেছেন ঈদের জন্য নির্মিত তিনটি নাটকের কাজ। পাশাপাশি যুক্ত হয়েছেন নতুন একটি সিনেমায়। নাটকে কাজ কমিয়ে দেওয়া প্রসঙ্গে সাদিয়া আয়মান বলেন, “সিনেমা ও ওয়েব সিরিজে ব্যস্ততার কারণেই ছোট পর্দায় উপস্থিতি কমেছে। গত বছর ‘উৎসব’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’য় অভিনয়ের ফলে একটি নাটকেও অভিনয় করিনি। তবে দর্শকদের প্রতি দায়বদ্ধতা থেকে এখন বেছে বেছে কিছু কাজ করছি। আমি সাধারণত পারিবারিক গল্পের নাটকে অভিনয় করতে পছন্দ করি, কিন্তু আজকাল সে ধরনের চিত্রনাট্য খুব একটা পাওয়া যায় না। মানুষ এখন ইউটিউবে ফ্রিতে আমার কাজগুলো দেখেন। দর্শকদের যদি ভালো কাজ উপহার না দিতে পারি, তাহলে দর্শক আমাকে মনে রাখবে না।”

নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘কিছুদিন আগে অডিশনের মাধ্যমে একটি সিনেমায় যুক্ত হয়েছি। সিনেমার ৬০ শতাংশ প্রি-প্রোডাকশনের কাজ শেষ। অনেকেই অডিশন দিয়েছিল। তাদের মধ্যে আমাকে নির্বাচিত করা হয়েছে। এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়।’

তিনি আরও জানান, গত বছর ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমার পর অনেক কাজের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সেগুলোর সঙ্গে তিনি যুক্ত হননি। কারণ ব্যাখ্যা করে সাদিয়া বলেন, ‘নাটক, সিনেমা এবং ওয়েব সিরিজ যাই হোক, আমি চেষ্টা করি আমার চরিত্র কেমন হবে সেটা দেখার। যদি নিজের চরিত্রটা ঠিকমতো ফুটিয়ে তুলতে পারি, তাহলেই কাজ করতে রাজি হই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১০

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১১

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

১৩

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

১৪

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

১৫

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

১৬

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১৭

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৮

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১৯

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X