তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম
প্রিন্ট সংস্করণ

কলকাতার সৃজিতে অপুর মুগ্ধতা

অপু বিশ্বাস
অপু বিশ্বাস। ছবি: কালবেলা

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমা নিয়ে পর্দায় আসছেন না তিনি। তবে সম্প্রতি ঘোষণা আসে নতুন দুই সিনেমায় অভিনয় করতে চলেছেন এ অভিনেত্রী। এর একটি দুর্বার, অন্যটি সিক্রেট।

জানা গেছে, এর মধ্যে দুর্বারের প্রায় ৬০ শতাংশ এবং সিক্রেটের ৪০ শতাংশ শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে বহু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেত্রী, কাজ করেছেন দেশের শীর্ষ নায়কদের সঙ্গে। শুধু তাই নয়, বরেণ্য সব নির্মাতার পরিচালনায় কাজ করেছেন অপু বিশ্বাস।

সম্প্রতি এক আলাপকালে তিনি তার নতুন ইচ্ছার কথা জানান। এ সময় নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। এ সময় কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘প্রথমত একজন পরিচালক একজন আর্টিস্টকে চয়েস করতে পারেন। আমি আমার ক্যারিয়ারে এফ আই মানিককে পেয়েছি, আমজাদ আংকেলকে পেয়েছি, চাষী আংকেলকে পেয়েছি, সোহানুর রহমান সোহানকে পেয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে এ ইচ্ছা অনেকটা পূরণ হয়েছে।

কলকাতার ক্ষেত্রে যদি বলি, তবে সৃজিতদার (সৃজিত মুখার্জি) একটা ব্যাপার আছে। যদি কখনো সুযোগ হয়, সময় হয় বা গল্পের প্রয়োজনে আমাকে ভাবা হয় বা প্রস্তাব পাঠানো হয়, তাহলে হয়তো তা গ্রহণ করব।’

অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা ‘ট্র্যাপ-দ্য আনটোল্ড স্টোরি’ নামে একটি সিনেমায়। সিনেমাটি ঘিরে সমালোচনাই ছিল বেশি। এতে তার সঙ্গে জুটি বাঁধতে দেখা যায় জয় চৌধুরীকে। এটি পরিচালনা করেছেন দীন ইসলাম। এতে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, জয়রাজ, দীন ইসলাম প্রমুখ। এটি ছিল জয়-অপু জুটির দ্বিতীয় সিনেমা। এ জুটির প্রথম সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন'। এটিও মুখ থুবড়ে পড়ে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১০

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১১

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৩

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৪

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৫

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৬

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৭

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৮

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৯

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

২০
X