শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ
ঈদের চতুর্থ দিন

টিভি পর্দায় যত আয়োজন

বৈশাখী টিভিতে রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘লাভ ইউ ম্যাডাম।
বৈশাখী টিভিতে রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘লাভ ইউ ম্যাডাম।

চ্যানেল আই

নানা আয়োজন থাকছে চ্যানেল আইয়ের পর্দায়। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘হডসনের বন্দুক’। অভিনয়ে লুৎফর রহমান জর্জ, মৌসুমী হামিদ প্রমুখ। পরিচালনায় প্রশান্ত অধিকারী। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে কাজল আরেফিন অমি পরিচালিত টেলিফিল্ম ‘ফিমেল’। অভিনয়ে মারজুক রাসেল, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশসহ অনেকে। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘মিশন জ্যাকপট’। নির্মাতা সকাল আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানিয়া বৃষ্টি। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ সিরিজের উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘মাওয়া থেকে হাওয়া’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘তরুলতার বিয়ে’। অভিনয়ে সালমান মুক্তাদির, রুকাইয়া জাহান চমক, মিলি বাশার প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে জিয়াউল ফারুক অপূর্ব-সাফা কবির অভিনীত নাটক ‘রবিন ভাই’।

বৈশাখী

ঈদ উপলক্ষে বিশেষ আয়োজনে সেজেছে বৈশাখী টেলিভিশন। আজ সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় গাইবেন কণ্ঠশিল্পী ইউসুফ আহমেদ খান। সকাল ১১টায় প্রচার হবে ‘গানে গানে ঈদ আনন্দ’। তমা রসিদের উপস্থাপনায় গাইবেন কণ্ঠশিল্পী আশিক ও সাদিয়া লিজা। দুপুর ২টা ৪০ মিনিটে থাকছে বাংলা সিনেমা ‘ভালোবাসার গল্প’। অনন্য মামুনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, আফরিন, কায়েস আরজু, ডন, মিশা প্রমুখ। বিকেল ৫টায় প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম ঈদ’। রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘লাভ ইউ ম্যাডাম’। অভিনয় করেছেন নিলয়, হিমি প্রমুখ। রচনা ও পরিচালনায় মহিন খান। রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বদরুদ্দীন এখন বদরুদ্দী থ্রি’। অভিনয়ে জাহিদ হাসান, বাঁধন, ফারুক আহমেদ, সামিহা খান প্রমুখ। পরিচালনায় অঞ্জন আইচ। এ ছাড়া সাত দিনব্যাপী বিভিন্ন ধারাবাহিকও নিয়মিত প্রচার হচ্ছে চ্যানেলটির পর্দায়।

মাছরাঙা

ঈদের চতুর্থ দিন আজ সকাল ৭টায় ‘রাঙা সকাল’-এ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিটু আনাম ও হৃদি হক। সকাল ৯টায় প্রচার হবে পাপেট শো ‘সিসিমপুর’। দুপুর ১টায় প্রচার হবে কার্টুন সিরিজ ‘মোটু পাতলু’। দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। জুটি বেঁধেছেন সিয়াম ও পরীমণি। বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘বৌ ভাত’। অভিনয়ে তৌসিফ, টয়াসহ অনেকে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে এজাজ মুন্না পরিচালিত ধারাবাহিক নাটক ‌‘দূর হতে তোমারেই দেখেছি’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া, শাহনাজ খুশি, মাসুম বাশার প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে নাটক ‘কাছের মানুষ’। অভিনয়ে অপূর্ব, সাফা কবির প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘টিক্কা রিটার্নস’। অভিনয়ে মারজুক রাসেল, তানজিকা, চাষী আলম প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে নাটক ‘স্বামী’। অভিনয়ে মোশাররফ করিম ও জুঁই। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘প্রেম একটা আজব ব্যাপার’। অভিনয়ে জাহের আলভী, ইফফাত আরা তিথি, সাদিয়া, জান্নাত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১০

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১১

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১২

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১৪

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১৫

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১৬

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৭

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৮

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৯

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

২০
X