তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০২:৫৫ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১১:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

শাকিবকে লাগবে না সৌমির

শাকিবকে লাগবে না সৌমির
শাকিবকে লাগবে না সৌমির

মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু তার। তবে তিনি চেয়েছিলেন অভিনেত্রী হতে। সেমন্তী সৌমি শোবিজে পরিচিত নাম। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে অভিনয়ে সরব তিনি। নাটক, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও কিংবা বিজ্ঞাপনচিত্র সব মাধ্যমেই দেখা গেছে তাকে। শুধু তাই না বড় পর্দায় হাজির হয়েছিলেন ‘অস্তিত্ব’ ও ‘বয়ফ্রেন্ড’ সিনেমার মাধ্যমে। তবে বেশ কিছু সিনেমায় নাম লেখালেও তা শেষ পর্যন্ত করেননি সৌমি। এখন এই সুন্দরীর টার্গেট ওটিটি। এরই মধ্যে বঙ্গবিডি ‘গার্লসস্কোয়াড’ সিজন থ্রিতে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। আগামীদিনে ওয়েব ফিল্মে নিয়মিত হতে চান সৌমি। কালবেলার সঙ্গে একান্ত আলাপে তিনি বলেন, বর্তমানে ওয়েব ফিল্ম বেশ ভালো হচ্ছে। তাই ভালো গল্প পেলে ওয়েব ফিল্ম করব। বেশ কিছু কাজের প্রস্তাবও পেয়েছি। তবে সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে চাইছি না।

সিনেমা থেকে দূরে সরে যাওয়ার কারণ কী? জবাবে সৌমি বলেন, আমাকে শুরু থেকেই সবাই সিনেমায় কাজের ব্যাপারে বলতেন। আমি তখনো নাটকে কাজ করেছি। তারপর সিনেমা করলাম। আমি আসলে যে ধরনের সিনেমা করতে চাইতাম, সেটা হয়তো পাইনি সেজন্য সেখানে সময় দিইনি। এখন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। আমি প্রিয়তমা, পরাণ সিনেমা দুটি দেখলাম। এমন অনেক ভালো সিনেমা হচ্ছে। মনের মতো গল্প পেলে অবশ্যই সিনেমা করব। এখন আমার ওই রকম টার্গেট নেই যে, অনেক কাজ করতে হবে। আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। মন সায় না দিলে কাজ করব না।

সিনেমায় নায়ক হিসেবে কাকে চান? জবাবে সৌমি বলেন, এখন সিনেমার ধরন বদলে গেছে। যেমন যে কাউকে প্রশ্ন করলেই হয়তো শাকিব খানের নাম বলবেন। কারণ তিনি সুপারস্টার। কিন্তু আমার তেমন কোনো চাওয়া নেই। কারণ ভালো গল্প ও নির্মাণ হলে দর্শক সিনেমা দেখবেই। আমাকে যদি ভালো গল্প দিয়ে নতুন একজন নায়কও জুটি হিসেবে দেওয়া হয়, না করব না। আমি শুধু দেখব আমার চরিত্রের গভীরতা কতটুকু।’

সর্বশেষ ‘মেঘনাকন্যা’ নামে একটি নারীকেন্দ্রিক সিনেমায় অভিনয় করেছেন সৌমি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X