তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৩:৪৩ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১২:৪০ পিএম
প্রিন্ট সংস্করণ

আমি মানসিক কষ্ট পেতাম

আমি মানসিক কষ্ট পেতাম

ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী সারিকা সাবাহ। ফ্যামিলি ক্রাইসিস নাটকের মাধ্যমে পরিচিত পান তিনি। অনেক দিন হলো নিজেকে কাজ থেকে রেখেছেন দূরে। কালবেলার মুখোমুখি হয়ে জানালেন তার এই বিরতির কারণ। বললেন, নতুন উদ্যমে আবারও দেখা যাবে তাকে পর্দায়।

সারিকা ছয় মাস নতুন কোনো কাজ করছেন না। এর কারণ জানতে চাইলে বলেন, ‘আমি ছয় মাস নতুন কোনো কাজ করছি না। এর কারণ হচ্ছে নতুন করে নিজেকে তৈরিতে ব্যস্ত ছিলাম। আমার শারীরিক গঠন অনেক হেলদি ছিল। ক্যামেরায় আমাকে বেশ মোটা দেখাত। যার জন্য শুটিংয়ে আমাকে কথাও শুনতে হয়েছে। আমার ওজন নিয়ে মন্তব্য করা হতো। অনেকেই বলতেন শরীর মোটা হওয়ায় আমি ঠিকভাবে কাজ করতে পারছি না। যার কারণে আমার অভিনয় থেকে এই বিরতি। নিজেকে ফিট করে আবারও কাজে ফিরছি। খুব দ্রুতই দর্শক আমাকে নতুন নতুন কাজে দেখতে পাবেন বলে আশাবাদী।’

তবে নিজের শরীর নিয়ে মন্তব্যের শিকার হওয়ায় কষ্ট পেয়েছিলেন সারিকা। এ বিষয়ে তিনি আরও বলেন, ‘শরীর নিয়ে মন্তব্য সবসময়ই আমাকে কষ্ট দেয়। কারণ এখানে কারও হাত নেই। পুরোটাই আল্লাহর দান। তাই এ বিষয়টি নিয়ে যখন কারও মন্তব্য শুনতাম, আমি মানসিক কষ্ট পেতাম। অনেকটাই ভেঙে পড়েছিলাম। এরপর নিজেকে নতুনভাবে গড়ার পরিকল্পনায় সব ধরনের কাজ থেকে দূরে ছিলাম। তবে কারও শারীরিক গঠন নিয়ে মন্তব্য করা থেকে আমাদের দূরে থাকা উচিত। এ বিষয়গুলো অনেক কষ্টকর।’

সাবাহর ওজন ছিল ৬৬ কেজি। ওজন কমিয়ে বর্তমানে তার ওজন এখন ৪৮ কেজি। তার এই জার্নি শুরু হয় গত বছর। নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পেরে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১০

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১১

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১২

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৩

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৪

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৫

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৬

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৭

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৮

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৯

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২০
X