তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০১:৪৭ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

এবার চাঁদরাতে নেই জেমসের গান

এবার চাঁদরাতে নেই জেমসের গান

দেশের শ্রোতাপ্রিয় রকস্টার ফারুক মাহফুজ আনাম জেমস। তাকে সবাই জেমস নামেই চেনে। রক ব্যান্ড নগর বাউলের হয়ে দীর্ঘসময় ধরে গান পরিবেশন করছেন তিনি। তবে ২০২২ সালে বসুন্ধরা ডিজিটালের ব্যানারে রোজার ঈদের চাঁদ রাতে তার একক গান ‘আই লাভ ইউ’ মুক্তি পেয়েছিল। এরপর ২০২৩ সালে মুক্তি পেয়েছিল একই ঈদের চাঁদ রাতে আরও একটি গান। শিরোনাম ছিল ‘সবই ভুল’। তবে এবারের চাঁদ রাতে ভক্তদের জন্য জেমসের নতুন কোনো গান মুক্তি পাচ্ছে না। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর।

এর আগে জেমসের দুটি গানই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে। সেই প্রত্যাশায় এ বছরও জেমস ভক্তদের নতুন গানের অপেক্ষা ছিল। কিন্তু ভক্তদের প্রিয় তারকা এবার আর নতুন গানে কণ্ঠ দিচ্ছেন না। জেমসের মুখপাত্র রবিন ঠাকুর বলেন, ‘এ বছর চাঁদ রাতে বসুন্ধরা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে জেমসের নতুন কোনো গান প্রকাশ হচ্ছে না। এটি নিশ্চিত। এর বেশি কিছু বলতে চাই না।’

এ সময় নগর বাউল জেমসের স্টেজ শো নিয়ে তিনি আরও বলেন, ‘রোজার মধ্যে স্টেজ শো বন্ধ রয়েছে। তবে ঈদের পর আমাদের বেশকিছু কনসার্ট রয়েছে। যেগুলো নিয়ে এরই মধ্যে কথা হচ্ছে। অনেক কনসার্টের তারিখও নির্ধারণ হয়েছে। তাই ঈদের পর নগর বাউলের ব্যস্ততা অনেক বেড়ে যাবে বলে আমরা আশাবাদী।’

দেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে দীর্ঘসময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে যাচ্ছেন জেমস। তার মধ্যে উল্লেখযোগ্য ‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমণি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১০

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১১

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১২

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৩

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৪

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৫

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৬

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৭

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১৮

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৯

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

২০
X