তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ০৩:২৪ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৪:৫৬ পিএম
প্রিন্ট সংস্করণ

মুক্তির অপেক্ষায় ববির তিন সিনেমা

মুক্তির অপেক্ষায় ববির তিন সিনেমা

সম্প্রতি পরিবারের সঙ্গে সময় কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এসেই কাজে ফেরার ইঙ্গিত দিলেন এই অভিনেত্রী। এ ছাড়া তার মুক্তির অপেক্ষায় রয়েছে তিনটি সিনেমা। সিনেমাগুলো হচ্ছে ‘ময়ূরাক্ষী’, ‘খোয়াব’, ও ‘এবার তোরা মানুষ হ’। এসব সিনেমার কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি। এ বছরের যে কোনো সময় সিনেমাগুলো মুক্তি পেতে পারে।

পরিবারের সঙ্গে কাটানো সময় ও নিজের কাজের ব্যস্ততা নিয়ে ববি কালবেলাকে বলেন, ‘আমি একজন ভ্রমণপ্রিয় মানুষ, সময় পেলেই ব্যাগ গুছিয়ে বের হয়ে যাই। এবার গিয়েছিলাম অস্ট্রেলিয়ায়। সেখানে আমার দুই বোন থাকে। তাদের সঙ্গে এবং আমার বোনদের সন্তানদের সঙ্গে দারুণ মুহূর্ত কেটেছে। সবাইকে নিয়ে সিডনি ও সিডনির আশপাশে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরেছি। এখন দেশে এসে আবারও কাজে মনোযোগ দিয়েছি। বেশকিছু কাজ নিয়ে এরই মধ্যে কথা হয়েছে। এর মধ্যে বিগ বাজেটের সিনেমাও রয়েছে। আশা করছি দর্শক নতুন এক ববিকে দেখবেন।’

মডেল হিসেবে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে থিতু হয়েছেন বড় পর্দায়। দীর্ঘদিন ধরে বড় পর্দায় না দেখা গেলেও একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন তিনি। বেশকিছু সিনেমায় এরই মধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন এই নায়িকা। জানালেন দর্শকদের জন্য বড় ধরনের চমক নিয়ে আসছেন তিনি। ববি অভিনীত খোঁজ: দ্য সার্চ, দেহরক্ষী, ফুল অ্যান্ড ফাইনাল, ইঞ্চি ইঞ্চি প্রেম, রাজত্ব, অ্যাকশন জেসমিন, হিরো: দ্য সুপারস্টার, বিজলী ও নোলক সিনেমাগুলো অন্যতম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১০

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১২

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৩

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৪

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৫

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৬

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৭

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৮

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৯

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

২০
X