তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৩:২৪ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০১:০৩ পিএম
প্রিন্ট সংস্করণ

অপেক্ষা শেষে প্রকাশ্যে ট্রেলার

অপেক্ষা শেষে প্রকাশ্যে ট্রেলার

অবশেষে দর্শকের অপেক্ষার প্রথম প্রহর শেষ। মুক্তি পেয়েছে ‘গেম অব থ্রোনস’-এর স্পিন-অফ সিরিজ হাউস অব দ্য ড্রাগনের দ্বিতীয় সিজনের ট্রেলার। ক্ষমতা, হিংসা, রাজত্ব দখল ও প্রতিশোধের ক্রোধ তুলে ধরা হয়েছে ট্রেলারে। খবর : এইচবিও

আট পর্বের এ সিরিজটি নির্মাণ করেছে পাঁচজন নির্মাতা। অ্যালান টেইলর নির্মাণ করেছেন এপিসোড ১ ও ৪, ক্লেয়্যার কিলনার নির্মাণ করেছেন এপিসোড ২ ও ৫, গীতা ভাসান্ত প্যাটেল ৩ ও ৮ নম্বর এপিসোড নির্মাণ করেছেন। এ ছাড়া অ্যাদ্রিজ প্যারেখ ৬ ও লনি প্যারিস্টার ৭ নম্বর এপিসোড নির্মাণ করেছেন।

এবার নির্মাতারা একটি নয়, দুটি ট্রেলার প্রকাশ করেছেন। পাঁচজন নির্মাতা গ্রিন ও ব্ল্যাক শিরোনামে দুটি টিম হয়ে কাজ করেছেন। দুই টিম থেকেই প্রকাশ করা হয়েছে ট্রেলার। দুটি ট্রেলারেই রক্ত, প্রতিশোধ আর ড্রাগনের গা ছমছমে যুদ্ধের ঝলক দেখানো হয়েছে। সিরিজটির দ্বিতীয় সিজন আগামী ১৬ জুন এইচবিওতে প্রিমিয়ার হবে।

ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই অনুরাগীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। ২৪ ঘণ্টা না পেরোতেই ট্রেলারটি চার মিলিয়নের বেশি দর্শক ইউটিউবে দেখে ফেলেছেন।

২০২২ সালে সিরিজটির প্রথম সিজন প্রকাশিত হয়। প্রথম সিজনেই তুমুল জনপ্রিয়তা অর্জন করে সিরিজটি জিতে নেয় এমি, গোল্ডেন গ্লোব পুরস্কার। এবার আসছে দ্বিতীয় সিজন। এ সিজনেও প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অলিভিয়া কুক ও এমা ডি’অর্চিকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ম্যাট স্মিথ, ফ্যাবিয়ান ফ্র্যাঙ্কেল, ইভ বেস্ট, পল কেনেডির মতো তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১০

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১১

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১২

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৩

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৪

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৫

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৬

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৭

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৮

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

২০
X