এ এইচ মুরাদ
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৩:২০ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০১:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

বন্ধ হতে পারে শিল্পী সমিতির নির্বাচন

বন্ধ হতে পারে শিল্পী সমিতির নির্বাচন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে নানা নাটকীয়তা ইতোমধ্যেই শুরু হয়েছে। মিশা-ডিপজলের প্যানেল ঘোষণার পর থেকে টানটান উত্তেজনা বিরাজ করছে সিনেমাপাড়ায়। শুরুতেই ধাক্কাটা আসে ইলিয়াস কাঞ্চনের নির্বাচন না করার সিদ্ধান্তে। গতবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। তার প্যানেলে নিপুন ছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী। ১৩ ভোটে জায়েদ খানের কাছে পরাজিত হয়ে আদালতপাড়ায় যান দুজনেই।

এদিকে নিপুনের প্যানেল থেকে সরে গিয়ে মিশা-ডিপজলের শিবিরে অবস্থান নিয়েছেন ডি এ তায়েব, নানা শাহ, শাহনূরসহ অনেকেই। নিপুনের আস্থাভাজন গতবারের সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিকও আগেই পদত্যাগ করেছেন। এমন অবস্থায় সোনালি দিনের নায়ক মাহমুদ কলিকে সভাপতি প্রার্থী করে হালে পানি পেয়েছেন নিপুন।

সূত্রের খবর, আরেক সভাপতি প্রার্থী ড্যানি সিডাক নিপুনের প্যানেল থেকে সহ-সভাপতি পদে নির্বাচন করবেন। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনো কথা বলতে চাননি তিনি। কালবেলাকে এই অভিনেতা বলেন, সময়ই সব প্রশ্নের উত্তর দেবে। কোনো কিছুই চূড়ান্ত হয়নি।

ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা যায়, আসন্ন নির্বাচনের মাধ্যমে শিল্পী সমিতির রাজনীতিতে আসছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। নিপুনের প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে নায়কের নির্বাচনের কথা চলছে। সবমিলে প্যানেল সাজাতে কোণঠাসা দশা থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছেন এই নায়িকা।

১৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এফডিসির পাশাপাশি রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁ ও ক্লাবে প্রার্থীরা বসছেন ভোটারদের মনজয় করতে!

এদিকে বিশেষ একটি সূত্র কালবেলাকে জানিয়েছে, শিল্পী সমিতির নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচনের ঠিক আগের মুখেই আইনি জটিলতায় আটকে যেতে পারে ফিল্মপাড়ার সবচেয়ে আলোচিত সমিতির নির্বাচন। যদিও প্রধান নির্বাচন কমিশনার আশ্বাস দিয়েছেন যেকোনো পরিস্থিতিতেই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার। শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় তা সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১০

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১১

সুখবর দিলেন সামান্থা

১২

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৩

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৪

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৫

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৬

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৮

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৯

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

২০
X