মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:১৩ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১০:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

ঈদে জমজমাট বৈশাখী

ঈদে জমজমাট বৈশাখী

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে ২৬ নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ নানা আয়োজন। বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের সাত দিন সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’। ঈদের সাত দিন সকাল ১১টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। চিত্রনায়িকা বৃষ্টি ইসলামের উপস্থাপনায় ঈদের সাত দিন দুপুর ১টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।

ঈদের দিন দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান নাটকের গান। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো : ফানি মোমেন্ট। ঈদের সাত দিন দুপুর ২টা ৩০ মিনিট থেকে প্রচার হবে সাতটি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘মনে প্রাণে আছ তুমি’। দ্বিতীয় দিন ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। তৃতীয় দিন ‘তোমাকে চাই’। ঈদের চতুর্থ দিন রয়েছে ‘আমি জেল থেকে বলছি’। পঞ্চম দিন ‘আমার প্রাণের স্বামী’। ষষ্ঠ দিন প্রচার হবে ‘দুই বধূ এক স্বামী’। ঈদের সপ্তম দিন প্রচার হবে ‘জান্নাত’। নাটকগুলোর মধ্যে ১৪টি একক এবং ৭ পর্বের ৫টি ধারাবাহিক ও ৭টি মেগা। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১০ মিনিটে এবং ৯টা ৫০ মিনিটে।

দর্শকদের বিনোদন দেওয়ার লক্ষ্যে বিভিন্ন উৎসব ঘিরে প্রতি বছরই বিভিন্ন আয়োজন রাখে দেশের বেসরকারি এই টেলিভিশন প্রতিষ্ঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X