তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৪:১৩ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১২:৪২ পিএম
প্রিন্ট সংস্করণ

ঈদের সিনেমায় পালাকারের গান

ঈদের সিনেমায় পালাকারের গান

গত বছরের সেরা জনপ্রিয় গানের তালিকায় ওপরের দিকেই থাকবে ‘দেওরা’। কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে গানটির ভিউ প্রায় ৬০ মিলিয়ন। প্রীতমের সংগীতায়োজনে জনপ্রিয় এ ফোকগানে কণ্ঠ দেন কিশোরগঞ্জের ইসলাম উদ্দিন পালাকার। এই গানের পর থেকে তার পরিচিতি আরও বেড়ে যায়। এবার সিনেমার গানে কণ্ঠ দিলেন এই শিল্পী।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা নির্মাতা আহমেদ হুমায়ূনের প্রথম সিনেমা পটুতে দুটি গান গেয়েছেন তিনি। তার মধ্যে একটি প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম ‘বিয়ে কেন হলো না’। এ ছাড়া পটুর টাইটেল ট্রাকও কণ্ঠ দিয়েছেন তিনি। সিনেমার গান নিয়ে কালবেলাকে এই শিল্পী বলেন, ‘সিনেমার গানে কণ্ঠ দেওয়ার মজাই আলাদা। এই গানগুলো আলাদা ধাঁচের হয়। ইতোমধ্যেই একটি গান প্রকাশ হয়েছে। আর পটু শিরোনামের গানটি এখনো প্রকাশ হয়নি। এই গানটি আমার সুর করা। দুটি গানই সবার ভালো লাগবে।’

সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে সম্প্রতি। দুই মিনিট ৩১ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে, ক্রাইম, থ্রিলার ও সাসপেন্স। এর গল্প, শুটিং সবই বাংলাদেশের উত্তরের শহর রাজশাহী ঘিরে।

সিনেমাটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইভান সাইর। তার বিপরীতে দেখা যাবে আফরা সাইরাকে। দুজনেরই এটি প্রথম সিনেমা। আরও অভিনয় করেছেন তামিম তপু, শোয়েব মনির, দিলরুবা হোসেন দোয়েল, বাচ্চু দেওয়ান, গালিব সরদার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১০

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১১

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১২

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৩

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৪

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৫

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৬

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৮

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৯

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

২০
X