মহিউদ্দীন মাহি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ

মুখ খোলা নিষেধ

অভিনেত্রী নাজিফা তুষি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী নাজিফা তুষি। ছবি : সংগৃহীত

সবশেষ ২০২২ সালে শেষ ‘হাওয়া’ সিনেমায় দেখা যায় অভিনেত্রী নাজিফা তুষিকে। ‘গুলতি’ চরিত্রে অভিনয় করে বুঝিয়ে দিয়েছিলেন নিজের দক্ষতা। হয়েছিলেন প্রশংসিত। এরপর দুই বছর কেটে গেলেও সেভাবে কাজে দেখা যায়নি তাকে। তবে তিনি আছেন কাজের মধ্যেই। কালবেলার সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন এই অভিনেত্রী। সাক্ষাৎকার—মহিউদ্দীন মাহি

অনেকদিন নতুন কোনো কাজে আপনাকে দেখা যাচ্ছে না। বর্তমানে কী নিয়ে ব্যস্ততা যাচ্ছে আপনার?

আমি কাজের মধ্যেই আছি। তবে যা ব্যস্ততা সবই আসন্ন কাজ নিয়ে। তবে এসব কাজ নিয়ে মুখ খোলা নিষেধ। কারণ কাজগুলো সম্পর্কে আমার কথা বলার অনুমতি নেই। তাই আমি কোনো সাক্ষাৎকারও দিচ্ছি না নতুন কাজ সম্পৃক্ত।

নতুন কাজগুলো সিনেমা নাকি ওয়েব সিরিজ?

আমি এখন শুধু এটুকুই বলতে চাই, নতুন কাজ করছি। আমি কোথাও বলিনি আমি আসলে কী কাজ করছি। সেগুলো সিনেমাও হতে পারে, ওয়েব সিরিজও হতে পারে। এ বিষয়ে বিস্তারিত বলার সময় এখনো আসেনি।

নতুন কাজের ক্ষেত্রে আপনি গোপনীয়তা রক্ষা করেন। এ বিষয়ে প্রোডাকশন থেকেই নির্দেশ দেওয়া হয়, নাকি আপনার কাজের ধরনই এমন?

এটাই আমার কাজের ধরন। আমি প্রকাশের আগে প্রচার পছন্দ করি না। মনে করেন একটি কাজ মুক্তি পেতে দুই বছর সময় লাগবে। সেই কাজটি নিয়ে শুরু থেকেই যদি আমি প্রচার শুরু করি, তাহলে কাজের প্রতি দর্শকের আগ্রহ কমে যাবে। এমনও হতে পারে একটা সময় কাজটি আমার করাই হয় না। তখন সবাই কী মনে করবে। তাই আমি আগে কাজ সম্পন্ন করি, এরপর এ বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি।

যেহেতু গোপনীয়তা রক্ষা করে কাজ করছেন। তাই আসন্ন প্রজেক্টগুলোতে নতুন তুষিকে পাবে কি দর্শক?

নতুন কিছু চরিত্র করার জন্যই সময় নিয়ে কাজ করি। আমি সবসময় চেষ্টা করি দর্শক নতুন কাজগুলোতে নতুন নতুন চরিত্রে আমাকে দেখুক। তাই আসন্ন কাজগুলো নিয়ে আমি আশাবাদী। বাকি কথা দর্শক বলবে।

আপনার বলিউডে অভিনয়ের বিষয়ে একটি গুঞ্জন উঠেছিল। এ বিষয়ে একটু জানতে চাই...

হ্যা, আমিও বিভিন্ন গণমাধ্যমে দেখেছিলাম। তবে সেসময় আমাকে প্রশ্ন করা হয়েছিল দেশের বাইরে কাজের কোনো সুযোগ আসছে কি না। উত্তরে তখন আমি বলেছিলাম, কত কাজের সুযোগই তো আসে। এটুকুই। তবে হ্যা, বলিউডের কাজের ধরন একটু আলাদা। তারা সময় নিয়ে কাজ করে। তবে আমার সঙ্গে আপাতত বলিউডের কোনো কাজ নেই। হলে অবশ্যই সবাইকে আনুষ্ঠানিক ভাবে জানাব। কারণ এটি আনন্দের।

অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে আপনি গুরুত্ব দেন?

নতুন কাজের ক্ষেত্রে আমি তিনটি বিষয়ে বেশি গুরুত্ব দিই। বিষয়গুলো হলো চিত্রনাট্য, নির্মাতা ও থিম। এই তিনটি বিষয় শক্ত, পোক্ত হলেই আমি হ্যা বলি। এর কারণ যদি ব্যাখ্যা করি, তাহলে শুরুতেই আমি বলব, চিত্রনাট্য শক্ত হলে কনটেন্ট অনেকটাই এগিয়ে যায়। এরপর থিম পোক্ত হলে দর্শকের ভালোবাসা আসবেই। সবশেষ নির্মাতার মুন্সিয়ানা সবাইকে মুগ্ধ করবে। এই তিনটি বিষয় ঠিক থাকলে এরপর আমার বিপরীতে কে অভিনয় করছে, পারিশ্রমিক কী হবে। এ বিষয় নিয়ে আমি আর কথা বলি না। কাজটি নিয়ে ভাবতে শুরু করি।

পর্দায় আপনাকে নিয়মিত দেখা যায় না কেন?

কারণ ভালো কাজের গল্প তৈরিতেই সময় লাগে অনেক। এরপর শুটিং,এডিটিং মিলিয়ে বছর পার হয়ে যায়। তাই কাজ কম হোক, কিন্তু ভালো হোক। এর জন্যই।

আপনি বড় পর্দায় অভিনয় করেছেন, শাকিব খান দেশের ইন্ডাস্ট্রির বড় পর্দার বড় তারকা। তার সঙ্গে কাজের ইচ্ছা আছে?

আমি একজন অভিনয় শিল্পী। অভিনয় আমার কাজ। সেক্ষেত্রে নির্মাতা যদি আমাকে নিয়ে চরিত্র তৈরি করে তাহলে অবশ্যই অভিনয় করব। সেক্ষেত্রে আমি আগে দেখি চিত্রনাট্য, নির্মাতা ও থিম ঠিক আছে কি না। এগুলো ঠিক থাকলে তখন আমি আর ভাবি না নায়ক নিয়ে। যে কারও সঙ্গেই কাজ করতে আগ্রহী। তবে শুধু নায়ক নয়, প্রতিভাবান অভিনেত্রীদের সঙ্গেও আমার কাজ করার ইচ্ছে আছে। ভিন্ন ভিন্ন চরিত্রে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১০

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১১

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১২

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৩

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৪

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৫

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৬

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৭

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৮

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

১৯

নতুনদের বরণে এমআইএসটিতে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপিত

২০
X