এ এইচ মুরাদ
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ০১ জুন ২০২৪, ১১:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

শাকিবের নায়িকা তুষি, পরিচালক আদনান

শাকিব খান, নাজিফা তুষি ও আরশাদ আদনান। ছবি : সংগৃহীত
শাকিব খান, নাজিফা তুষি ও আরশাদ আদনান। ছবি : সংগৃহীত

‘প্রিয়তমা’ সিনেমার পর শাকিব খানের বৃহস্পতি এখন তুঙ্গে। এই সিনেমার আগে একের পর এক ফ্লপ সিনেমার কারণে অনেকে ধরেই নিয়েছিলেন শাকিবের ক্যারিয়ার বোধহয় শেষ। তবে নিজেকে নতুন করে আবিষ্কার করেন ঢাকাই ছবির কিং। সৌজন্যে ভার্সেটাইল মিডিয়া। এ প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আরশাদ আদনান তার আগের সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’র পরিচালক হিমেল আশরাফকে সঙ্গী করে নির্মাণ করলেন ‘প্রিয়তমা’। সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন কলকাতার ইধিকা পাল। তিনি একজন টেলিভিশন সিরিয়ালের অভিনেত্রী। মৌলিক গল্পের সিনেমাটি দেশ-বিদেশে দাপটের সঙ্গে ব্যবসা করল। এরপরের কথা সবারই জানা। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাণ করা হয় ‘রাজকুমার’ সিনেমা। হিমেলের পরিচালনায় শাকিবের বিপরীতে ছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। সিনেমাটিও দর্শকমহলে হয় প্রশংসিত। গত ঈদে দাপটের সঙ্গে ব্যবসা করে। তখন থেকেই শাকিব খানকে নিয়ে নতুন এক গুঞ্জনের সূচনা। ভার্সেটাইল মিডিয়া থেকে বিগ বাজেটের একটি সিনেমা নির্মিত হবে। সেখানে এমন একজন নায়িকা থাকবেন, যিনি কি না কখনো কিং খানের সঙ্গে অভিনয় করেননি। যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি।

এবার শাকিবের সেই নায়িকার নাম জানা গেল। একটি ঘনিষ্ঠ সূত্র কালবেলাকে জানিয়েছে, ‘হাওয়া’খ্যাত নাজিফা তুষিই হতে যাচ্ছেন শাকিব খানের পরবর্তী নায়িকা। তবে সিনেমার শুটিং কবে নাগাদ শুরু হবে তা জানা যায়নি।

এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শাকিবের শিডিউলের। আরও একটি চমকপ্রদ তথ্য, এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন সময়ের দাপুটে প্রযোজক আরশাদ আদনান।

‘হাওয়া’, ‘আইসক্রিম’, ‘নেটওয়ার্কের বাইরে’তে দর্শক তুষিকে দেখেছেন। শাকিবের নায়িকা হওয়ার বিষয়টি তার জন্যও চমকপ্রদ বটে। ‘হাওয়া’র সাফল্যের পরও দীর্ঘদিন কোনো কাজে দেখা যাচ্ছে না তাকে। মাঝে কালবেলাকে সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বড় কিছুর মাধ্যমেই হাজির হবেন। আপাতত এ নিয়ে মুখ খোলা নিষেধ।

সূত্রের খবর, শাকিব-তুষির সিনেমাটি নিয়ে বিশেষ পরিকল্পনা এঁটেছে ভার্সেটাইল মিডিয়া। তাদের এ সিনেমাটিও বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। গল্প ও শুটিং লোকেশনেও থাকবে বৈচিত্র্য।

এ ছাড়া এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টানা একের পর এক সিনেমা নির্মাণ হবে। বছরজুড়েই দর্শকদের হলমুখী রাখতে ও বিশ্ববাজারে বাংলাদেশের সিনেমার বাজার ধরতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X