তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০৩:২৫ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০১:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

বড় ধামাকা নিয়ে আসছে ব্ল্যাক

বড় ধামাকা নিয়ে আসছে ব্ল্যাক

নব্বই দশকের জনপ্রিয় রক ব্যান্ড ব্ল্যাক। ভাঙা-গড়ার খেলায় সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই পিছিয়ে গেছে দলটি। নতুন অ্যালবাম বা গান কোনো কিছুই আর নিয়মিত প্রকাশ হয় না তাদের। সবশেষ ২০১৬ সালে তাদের ‘ঊনমানুষ’ প্রকাশ করা হয়। এই ছিল শেষ। এবার ভক্তদের জন্য বড় ধামাকা নিয়ে আসছে তারা। কালবেলাকে এমনটাই জানালেন ব্যান্ডের বেজ গিটারিস্ট চার্লস অমিত ফ্রান্সিস।

দীর্ঘ সময় ধরে ধুঁকতে থাকা ব্ল্যাককে কনসার্টেও দেখা যায় না সেভাবে। নিজেদের বর্তমান কার্যক্রম নিয়ে জানতে ফ্রান্সিসের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, ‘ব্ল্যাক দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় একটি নাম। আমাদের কার্যক্রম সেভাবে দেখা না গেলেও আমরা ভক্তদের চমকে দিতে নতুন একটি পদক্ষেপ নিচ্ছি। যেখানে ব্যান্ডের পুরোনো সদস্যদেরও দেখা যাবে। সবাই এক হয়েই আমরা নতুন কিছু করতে যাচ্ছি। তবে এখনই খোলাসা করতে চাচ্ছি না আসলে কী হতে যাচ্ছে। তার জন্য আর অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে। অবশ্যই বড় ধামাকা হবে।’

প্রসঙ্গত, এখন পর্যন্ত ব্ল্যাকের পাঁচটি অ্যালবাম প্রকাশ হয়েছে। প্রথম অ্যালবাম প্রকাশ পায় ‘আমার পৃথিবী’ (২০০১), ‘উৎসবের পর’ (২০০৩), ‘আবার’ (২০০৮), ‘কালো’ (২০১১) এবং ‘ঊনমানুষ’ (২০১৬)।

ব্যান্ডের বর্তমান লাইনআপ : খাদেমুল জাহান, চার্লজ অমিত ফ্রান্সিস, ফারহান তানভীর ও ইশান হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X