ইতালি প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভেনিসে সিএসএনের উদ্যোগে ইতালিয়ান ভাষা পরীক্ষা সম্পন্ন

ভেনিসে ইতালিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
ভেনিসে ইতালিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

ইতালির ভেনিসে সিএসএনের উদ্যোগে ইতালিয়ান ভাষার A2-B1 লেভেল পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসীরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভেনিসের মেস্ত্রে এলাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপস্থিত ছিলেন সিএসএনের মার্কেটিং ডিরেক্টর সার ফারাজ দীন। পরীক্ষার সার্বিক আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন সিএসএনের এফিলিয়েট ম্যানেজার ও অর্গানাইজার অয়ন কাজী। এ ছাড়া উপস্থিত ছিলেন সিএসএন মেস্ত্রে শাখার মিজানুর রহমান ও রাকিবুল ইসলাম এবং ত্রেভিজো থেকে আগত কামরুল হাসান।

ইতালিতে প্রবাসীদের জন্য A2 ও B1 লেভেলের ইতালিয়ান ভাষা সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকত্ব, দীর্ঘমেয়াদি রেসিডেন্স পারমিট, স্থায়ী চাকরি এবং সরকারি বিভিন্ন সেবা গ্রহণের জন্য এই সার্টিফিকেট বাধ্যতামূলক। তাই বিদেশি প্রবাসীরা তাদের ভাষাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি আইনগতভাবে স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিশ্চিত করতে এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

সিএসএন কর্তৃপক্ষ জানায়, ইতালিয়ান ভাষা শেখার জটিলতার কারণে অনেক প্রবাসী বাংলাদেশি এখনো বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বাস্তবতায় প্রবাসীদের ভাষা, আইন ও প্রশাসনিক বিষয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করছে।

এ ছাড়া সিএসএন ইতালির প্রায় প্রতিটি শহরে ধারাবাহিকভাবে A2–B1 ইতালিয়ান ভাষার পরীক্ষা আয়োজন করছে, যাতে প্রবাসীরা সহজেই তাদের নিকটবর্তী শহরে পরীক্ষা দিতে পারেন। এর ধারাবাহিকতায় আগামী ১৩ নভেম্বর ভিচেঞ্জা, ৪ ডিসেম্বর আঙ্কোনা এবং ৯ ডিসেম্বর লা স্পেজিয়া শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : সাপের খেলা দেখতে যাওয়া যুবকের চোখে বিষ ছুড়ে মারল গোখরা

বর্তমানে ইতালির বিভিন্ন শহরে কাফ অফিসের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা সরকারি নানা সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি প্রবাসীদের আইনগত পরামর্শ ও দিকনির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সিএএফ সিএসএন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X