বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা : মিষ্টি

মিষ্টি জান্নাত। ছবি : সংগৃহীত
মিষ্টি জান্নাত। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘সিনেমায় ছোট একটা চরিত্র করে অসম্মানিত হওয়ার চেয়ে সম্মান নিয়ে রিজেক্ট করাটাই সাহসিকতা, সে যত বড় তারকা হোক না কেন।’

নায়িকার এই বক্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নতুন আলোচনা। কেউ তার বক্তব্যকে সমর্থন জানাচ্ছেন, আবার কেউ বলছেন— এটা তার ব্যক্তিগত অভিমত, যা বর্তমান চলচ্চিত্র অঙ্গনের বাস্তব চিত্রও প্রকাশ করে।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে মিষ্টি জান্নাতের। এরপর থেকে তিনি নিয়মিত কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়, পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সাহসী মন্তব্যের কারণে প্রায়ই সংবাদ শিরোনাম হয়েছেন।

পোস্টের কমেন্ট বক্সেও এসেছে নানা প্রতিক্রিয়া। এক নেটিজেন লিখেছেন, ‘তোমার ছবি করা লাগবে না, এখন তো কেউ সিনেমা দেখে না, কিন্তু সত্যি বলছি তুমি অনেক সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘আপনি অভিনয় ছাড়াই সেরা।’

মিষ্টির এই মন্তব্য থেকে স্পষ্ট— তিনি আপসহীনভাবে নিজের অবস্থান ধরে রাখতে চান। হয়তো তাই, ক্যারিয়ারে কিছুটা ধীরগতি এলেও নিজের সম্মান ও আত্মমর্যাদার জায়গায় তিনি আপস করতে রাজি নন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X