বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

অপু বিশ্বাসকে তামান্না ভাটিয়ার মতো লাগে : মিষ্টি জান্নাত

অপু বিশ্বাস, তামান্না ভাটিয়া ও মিষ্টি জান্নাত। ছবি : সংগৃহীত
অপু বিশ্বাস, তামান্না ভাটিয়া ও মিষ্টি জান্নাত। ছবি : সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে ঘিরে ভক্তদের কৌতূহল বরাবরই তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অনেক ভক্তই তার চেহারার সঙ্গে মিল খুঁজে পান বলিউড ও দক্ষিণী অভিনেত্রীদের। অপু বিশ্বাস বলেন, ‘ভক্তরা তিনজন নায়িকার সঙ্গে আমার চেহারার মিল খুঁজে পান। মেকআপ ছাড়া দেখলে আমাকে তামান্না ভাটিয়ার মতো মনে করেন। আবার শুকিয়ে গেলে কিয়ারা আদভানি, আর অনেক সময় সারা আলি খানের সঙ্গেও তুলনা করেন।’

শুধু ভক্তই নন, সহশিল্পীরাও এমন মিল খুঁজে পান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে অপু বিশ্বাসের মন্তব্য ঘিরে একটি ফটোকার্ড শেয়ার করেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সেখানে তিনি লিখেন, ‘অপু বিশ্বাস দিদি, তুমি দেখতে তামান্না ভাটিয়ার মতো।’

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে মিষ্টি জান্নাতের সঙ্গে সহমত প্রকাশ করেছেন, আবার কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন। কারণ, শাকিব খানকে ঘিরে একাধিকবার সংবাদ শিরোনামে এসেছেন মিষ্টি জান্নাত। সেখানে তার মুখে অপু বিশ্বাসের প্রশংসা ভক্তদের মধ্যে বিস্ময়ও জাগিয়েছে।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পথচলা শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর তিনি অভিনয় করেছেন ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ কয়েকটি ছবিতে। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন দন্তচিকিৎসকও। গত বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এলেও সংবাদ সম্মেলন করে বিষয়টি গুজব বলে স্পষ্ট করেছিলেন এই অভিনেত্রী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X