তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৩:১১ এএম
আপডেট : ২৫ মে ২০২৪, ১১:১২ এএম
প্রিন্ট সংস্করণ

পারসার ভাবনা

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারসা মেহজাবিন পূর্ণি। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারসা মেহজাবিন পূর্ণি। ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারসা মেহজাবিন পূর্ণি। গানের মাধ্যমেই বিনোদনজগতে পরিচিতি পান তিনি। এর মধ্যে অভিনয়েও দেখা গেছে তাকে। গত ভালোবাসা দিবসে ‘লাভ লাইন’ শিরোনামে একটি নাটকে পার্শ্বচরিত্রে অভিনয় করে হন প্রশংসিত। তবে গান নিয়েই এগোতে চান এ গায়িকা।

পারসা ২০১৭ সালে দেশের একটি বেসরকারি চ্যানেলে গানের রিয়ালিটি শো থেকে উঠে আসেন। এরপর ‘প্রেমের গান’ ও ‘জানি তুমিও’ শিরোনামে দুটি গান গেয়ে হন প্রশংসিত। তবে এখন পড়াশোনা নিয়েই ব্যস্ত তিনি। আজ তার জন্মদিন উপলক্ষে জানালেন ক্যারিয়ার নিয়ে নিজের ভাবনার কথা। শুরুতেই পারসা বলেন, ‘আমি গানের মাধ্যমেই দর্শকের কাছে পরিচিতি পেয়েছি। এ গান নিয়েই ভবিষ্যতে সামনে এগিয়ে যেতে চাই। তবে অভিনয়ের প্রতিও আমার আগ্রহ রয়েছে। সেই আগ্রহের জায়গা থেকে এরই মধ্যে নাটকে আমার অভিষেক হয়েছে। পড়াশোনা নিয়ে ব্যস্ততা বেড়ে যাওয়ায় আপাতত অভিনয় নিয়ে তেমন ভাবছি না। তবে ভালো গল্পে কাজের সুযোগ এলে অবশ্যই কাজ করব।’

এ সময় তরুণ এ শিল্পী নিজের জন্মদিনে সবার কাছে দোয়া চেয়ে আরও বলেন, ‘জন্মদিনটি আমার পরিবারের সঙ্গেই কাটবে। এই দিন অনেকেই আমাকে উইশ করেন। জানান ভালোবাসা। তাদের কাছে আমি দোয়া চাই। যেন এই ইন্ডাস্ট্রিতে আমার গান ও অভিনয়ের মাধ্যমে সুন্দর একটি ক্যারিয়ার হয়।’

সংগীতশিল্পী পারসা মেহজাবিন পূর্ণির গানের হাতেখড়ি মায়ের কাছে। ছোটবেলায় মায়ের কাছেই প্রথম গানের শিক্ষা নেন। এরপর বড় হয়ে বগুড়া জেলার আবদুল আউয়ালের কাছে গান শিখেছেন, যার কাছে গান শিখে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন বর্তমানের শিল্পী লুইপা, স্মরণ ও স্বর্গের মতো তরুণ শিল্পী। পারসার বেশ কিছু গানের কাজ চলছে। সেসব গান শিগগিরই প্রকাশ হওয়ার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১০

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১১

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১২

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১৩

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১৪

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৫

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১৬

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৭

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৮

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৯

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

২০
X