বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৩:২৮ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মুরাদগরের ঘটনার প্রতিবাদে মুখ খুললেন তারকারা

মুরাদনগরের ঘটনার প্রতিবাদে মুখ খুললেন তারকারা। ছবি : সংগৃহীত
মুরাদনগরের ঘটনার প্রতিবাদে মুখ খুললেন তারকারা। ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের নৃশংস ঘটনায় উত্তাল পুরো দেশ। সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারাও।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগর নিজের ফেসবুক পোস্টে লেখেন ‘দেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকুক। প্রতিটি নারী নিরাপদে থাকুক। প্রতিটি অন্যায়ের ন্যায় বিচার হোক। প্রতিটি ধর্ষকের ফাঁসি হোক। মুরাদনগরে ঘটে যাওয়া ধর্ষণের তীব্র ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি‌। ধর্ষকের ফাঁসির দাবি করছি।’

অভিনেত্রী তমা মির্জা একটি প্রতীকী ছবি শেয়ার করে লিখেছেন ‘মুরাদনগর, কুমিল্লা! বীভৎসতা! Shame… ’

জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেতা শিমুল শর্মা দার্শনিক টোনে লেখেন ‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’

সঙ্গীতশিল্পী পারসা মেহজাবিন পূর্ণি লেখেন ‘বিবস্ত্র বাংলাদেশ’

তারকাদের এই প্রতিবাদে সোশ্যাল মিডিয়াজুড়ে বাড়ছে সাধারণ মানুষের সংহতি। কেউ চাইছেন কঠোর শাস্তি, কেউ বলছেন—এ ধরনের ঘটনা আর না। তাদের ভাষায়, ‘শুধু পোস্ট নয়, দরকার কঠোর ও দ্রুত বিচার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X