তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ০১ জুন ২০২৪, ১১:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

দুই ভুবনের দুই তারকার জন্মদিন

দুই ভুবনের দুই তারকার জন্মদিন

বাংলাদেশের সংগীত অঙ্গনের জনপ্রিয় নাম কুমার বিশ্বজিৎ। এরই মধ্যে কালজয়ী অসংখ্য গান উপহার দিয়েছেন তিনি। স্টেজ শো থেকে শুরু করে একক সংগীত সব স্থানেই দাপট দেখানো এই শিল্পীর আজ জন্মদিন।

সময়টি মোটেও নিজের মতো করে কাটছে না কুমার বিশ্বজিতের। কারণ এক বছরের বেশি সময় ধরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ছেলে নিবিড় যে আছেন কানাডায় হাসপাতালের বিছানায়। সেখানেই আছেন এ শিল্পী। এর মধ্যেও বেশ কয়েকটি গানের রেকর্ডিং শেষ করেছেন তিনি। করেছেন স্টেজ শোও। এবারের জন্মদিনে তিনি ছেলের কাছেই রয়েছেন। সেখান থেকে আলাপকালে তিনি বলেন, ‘দিনটি অবশ্যই আমার জন্য আনন্দের। তবে এবারের জন্মদিনটি নিয়ে আলাদা করে কিছু বলতে চাইছি না। যার কারণ আপনারা জানেন। আমার ছেলে নিবিড় এখনো হাসপাতালে। তাই বেশি কিছু বলতে পারছি না। শুধু এটুকু বলব, নিবিড়ের জন্য দোয়া করবেন। বাবা-মায়ের কোলে আবারও যেন ও ফিরে আসতে পারে। এতটুকুই চাই।’

এদিকে আজ আরও একজন গুণী অভিনেতার জন্মদিন। তিনি হলেন দেশের ভার্সেটাইল অভিনেতা চঞ্চল চৌধুরী। এরই মধ্যে তিনি ভারত থেকে এসে ব্যস্ত হয়ে পড়েছেন ঈদের কাজ নিয়ে। জন্মদিন প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘জন্মদিন নিয়ে আমার কখনোই কোনো পরিকল্পনা নেই। বেশিরভাগ সময়ই কাজের মধ্য দিয়ে দিনটি পার হয়। তবে দিনটি নিয়ে আমার স্ত্রী ও পুত্রের ঘরোয়া আয়োজন থাকে, এটুকুই। আমার কাছে জন্মদিন মানে হলো জীবন থেকে একটা বছর পেরিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া। আমি আমার কাজ নিয়ে ভীষণ সন্তুষ্ট। এর চেয়ে আর বেশি কিছু আমার আর চাওয়া নেই। যতদিন বাঁচি কাজের মাধ্যমে দর্শকের হৃদয়ে বেঁচে থাকতে চাই।’

চঞ্চলকে এবারের ঈদে রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। যার একঝলক এরই মধ্যে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। এ ছাড়া ছোট পর্দাতেও দেখা যাবে এ অভিনেতাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১০

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১২

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৩

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৪

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৫

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৬

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৭

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৮

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

২০
X