তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০২:২৩ এএম
আপডেট : ০২ জুন ২০২৪, ১২:২৭ পিএম
প্রিন্ট সংস্করণ

চয়নিকার নতুন জুটি পারসা-জুনায়েদ

চয়নিকার নতুন জুটি পারসা-জুনায়েদ

দেশের নাটক ইন্ডাস্ট্রির জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। মাঝে সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় সেভাবে আর নাটকে দেখা যায়নি তাকে। তবে এবার আবারও ছোট পর্দায় ফিরছেন তিনি। দর্শকদের উপহার দিতে যাচ্ছেন নতুন জুটি।

একসময়ের ব্যস্ত এই নির্মাতা এবার জুনায়েদ বোগদাদী ও পারসা ইভানাকে নিয়ে নতুন জুটি হিসেবে দর্শকদের সামনে আনতে চলেছেন।

তাদের একই স্ক্রিনে এনে নতুন টেলিফিল্ম ‘রাজকুমার ও অপ্সরী’ তৈরি করছেন চয়নিকা। যেটি রচনা করেছেন ফারিয়া হোসেন। বিশেষ এ টেলিছবিটি ঈদে দেশের একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে।

বরাবরের মতোই তার এবারের টেলিফিল্ম থাকবে প্রেম, ভালোবাসা ও পরিবারের গল্প। চয়নিকা বলেন, ‘আমার এবারের প্রজেক্টেও প্রেম ভালোবাসা ও পরিবারের গল্পের ওপর নির্মাণ করা হয়েছে। গল্পে দেখানো হবে সাংসারিক লাইফে ইগো একটা ফ্যাক্ট। আর স্বামী-স্ত্রী যদি একই কর্মস্থলে কর্মরত থাকেন, তাহলে পদে পদে ইগোস্টিক সমস্যার সম্মুখীন হতে হয়। এ সমস্যা এবং একটি ভালোবাসার গল্প নিয়ে মূলত এ টেলিফিল্ম।’

টেলিফিল্মটি নিয়ে পারসা ইভানা বলেন, ‘চয়নিকা দিদি বরাবরই যত্ন নিয়ে কাজ করেন। তার সঙ্গে কাজ করলে অনেক কিছুই শেখার সুযোগ থাকে। তিনি প্রতিটি বিষয়ে খেয়াল রাখেন। ডায়লগ থেকে এক্সপ্রেশন ও কস্টিউম সব দিকেই নজর থাকে তার, যা আমাকে মুগ্ধ করেছে। সহশিল্পী জুনায়েদের সঙ্গে প্রথম কাজ আমার। গল্পটাও আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে।’

এ সময় নির্মাতা চয়নিকা চৌধুরী নতুন এ জুটি নিয়ে সামনে আরও কাজ করার ইচ্ছে প্রকাশ করে বলেন, ‘আমার ইচ্ছে আছে, আগামীতে জুনায়েদ ও ইভানাকে আরও কাজ করব। যদিও আমি এখন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। আগামী অক্টোবর থেকে ‘সখা’ (সোলমেট) সিনেমার শুটিংয়ে যাব, পরের বছর করব ‘মাতাল হাওয়া’। এর মধ্যে পছন্দমতো শিল্পীদের যদি পাই তাহলে দু-একটি নাটক নির্মাণ করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গান আছে, সম্মান আছে; নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১০

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১১

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

১২

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

১৩

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

১৪

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

১৫

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

১৬

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

১৭

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

১৮

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

১৯

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

২০
X