নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

গাড়ির জানালায় গুলি। ছবি : কালবেলা
গাড়ির জানালায় গুলি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিএনপির ওই কর্মী।

ঘটনার শিকার বিএনপি কর্মীর নাম আমির হোসেন। তিনি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রিনিবাসদি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আড়াইহাজার চৌরাস্তা থেকে বাড়ির উদ্দেশ্য গাড়ি নিয়ে রওনা দেন আমির হোসেন। গাড়িটি আড়াইহাজারের বাইপাস সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে দুই অজ্ঞাত ব্যাক্তি এসে তার গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় চালকের আসনে বসা বিএনপি কর্মী আমির হোসেন অল্পের জন্য বেঁচে যান। পরে তিনি গাড়ি থামালে অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী দ্রুত পালিয়ে যায়। পরে আমির হোসেন আড়াইহাজার থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, গুলির ঘটনায় লিখিত অভিযোগ দিতে আমির হোসেন থানায় এসেছেন। আমরা তার কথা শুনছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করতে চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উরুগুয়েকে রুখে দিয়ে সৌদি আরবের চমক

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১০

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১১

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১২

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৩

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৪

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৫

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৬

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৭

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৮

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৯

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

২০
X