তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০২:৪১ এএম
আপডেট : ২০ জুন ২০২৪, ১১:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

কম্পিটিশন শব্দটা নেতিবাচক: পূজা

কম্পিটিশন শব্দটা নেতিবাচক: পূজা

ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার একটি ‘আগন্তুক’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি ও অভিনেতা শ্যামল মাওলা। ঈদের দিনগুলো এ হল থেকে ও হলে ঘুরে ঘুরে কেটেছে পূজার। সময়ে সময়ে গণমাধ্যমের ক্যামেরার সামনে এসেছেন তিনি। নিজের সিনেমার বিষয়ে বলেছেন নানা কথা।

‘আগন্তুক’ হওয়ার কথা ছিল ওয়েব ফিল্ম। এমনটাই জানালেন পূজা। বললেন, এ কাজটি আমি শুরু করেছিলাম ওয়েব ফিল্ম হিসেবে। সেই হিসেবেই কাজ করছিলাম। কিন্তু হঠাৎ করে আমাদের টিমের মনে হলো—এটি সিনেমা। অনেক সিনেমা ওয়েব ফিল্মের মতো হয়ে যায়, কিন্তু ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমা বানিয়ে ফেলেছি। সিনেমা জীবনের চেয়ে বড়, এটি বড় একটি ক্যানভাস। যেহেতু ওয়েব ফিল্ম সিনেমার মতো হয়ে গেছে, সেখানে সিনেমার মতো কিছু আছে বলেই সিনেমার মতো হয়ে গেছে। গল্পটা অসাধারণ এবং যারা যারা কাস্টিংয়ে ছিল, সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে—সাইকো থ্রিলার মুভি যেটাকে বলা হয়, আগন্তুক তেমনি একটি সিনেমা।

সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে নায়িকা বলেন, আগন্তুক দেখলেই বোঝা যাবে যে, সিনেমাটি আমরা যেমন বানাতে চেয়েছি তেমন বানাতে পেরেছি কি না। বাংলাদেশের প্রেক্ষাপটে এই সিনেমা যায় কি না, সেটা বুঝতে হলে দেখতে হবে।

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রায়হান রাফী নির্মিত ‘তুফান’ ছবিটি দর্শক টানছে বেশি। নিজের ছবিকে তুফানের পরের অবস্থানের রেখে পূজা বলেন, আমি যতদূর শুনতে পাচ্ছি, রায়হান রাফীর তুফানের পর পরই আগন্তুকের অবস্থান। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তবে কম্পিটিশন শব্দটা আমার কাছে নেতিবাচক লাগে। এমন চিন্তা-ভাবনা মাথায় না আনাই ভালো। সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতার চেষ্টা করা উচিত। তুফান ভালো যাচ্ছে। বাংলা সিনেমা ভালো গেলে এটা আমাদের সবার জন্যই খুব ভালো। তুফান ভালো যাচ্ছে, আগন্তুকও ভালো যাবে। আরও যত সিনেমা আছে ও আসবে সেগুলো ভালো যাবে, এতে সিনেমার প্রযোজকরা উৎসাহিত হন। এটা অভিনয়শিল্পীদের জন্য পজিটিভ। সেই জায়গা থেকে আমার মনে হয়, বাংলা সিনেমা ভালো যাওয়া উচিত।

নিজের সিনেমা নিয়ে বেশ আশাবাদী পূজা। বললেন, আমরা যে কাজ শুরু করি, সেটা কিন্তু একটা আশা নিয়ে শুরু করি। প্রতিটি আর্টিস্টই ভালো কাজ করতে চায়। প্রত্যেকেই খুব আশা নিয়েই কাজ করে। প্রতিটি সিনেমা নিয়েই আমরা আশাবাদী থাকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X