তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ১২:৫১ পিএম
প্রিন্ট সংস্করণ

চেনা রূপে অচেনা শাবনূর

চেনা রূপে অচেনা শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তার সিনেমা মানেই ছিল হলে হলে দর্শকদের উপচে পড়া ভিড়। নির্মাতারাও তাকে নিয়ে কাজ করতে ছিলেন ব্যাপক আগ্রহী। সেই শাবনূর হঠাৎ করেই চলচ্চিত্র থেকে চলে যান অনেকটা দূরে। দেশ ছেড়ে পাড়ি জমান ওশেনিয়া মহাদেশের দেশ অস্ট্রেলিয়ায়। এখন আবারও ফিরতে চাচ্ছেন সিনেমায়। নিজেকে ফিট রাখতে নিয়ম মেনে জীবনযাপন করছেন এই অভিনেত্রী।

২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং ২০১২ সালের ২৮ ডিসেম্বর তাকে বিয়ে করেন। বিয়ের পর অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন শাবনূর। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তাদের ঘরে আসে প্রথম পুত্র সন্তান। ছেলের নাম আইজান নিহান। এরপর ২০২০ সালের জানুয়ারিতে বিচ্ছেদ হয় এই দম্পতির। এই সময়ে অভিনেত্রীকে সেভাবে কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি। এখন শাবনূর মন দিয়েছেন অভিনয়ে। সম্প্রতি ‘রঙ্গনা’ শিরোনামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। নিয়মিত কাজের জন্য আবারও পরিণত হচ্ছেন তিনি। যার প্রমাণ মিলেছে তার ফেসবুক পেজে।

শাবনূর সম্প্রতি তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। ছবিতে তাকে একদম নব্বই দশকের সেই শাবনূরের মতো দেখায়। ছবিটি শেয়ার করার পর প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। অনেকেই কমেন্টে তার এমন পরিবর্তনের প্রশংসা করতে থাকেন। শাবনূর বর্তমানে ‘রঙ্গনা’ সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। সেখান থেকে শিগগির দেশে ফিরবেন। ফিরেই ঢাকায় আবার সিনেমার বাকি অংশের কাজ শেষ করবেন। ভক্তদের প্রত্যাশা পর্দায় আবারও পুরোনো শাবনূরের দেখা মিলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X