বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

সোহেল খান ও সীমা কিরণ সাজদেহ I ছবি : সংগৃহীত
সোহেল খান ও সীমা কিরণ সাজদেহ I ছবি : সংগৃহীত

বলিউডের অন্যতম প্রভাবশালী খান পরিবারের সদস্য অভিনেতা-প্রযোজক সোহেল খান ও ফ্যাশন ডিজাইনার সীমা কিরণ সাজদেহ ২০২২ সালে তাদের দীর্ঘ ২৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। বিচ্ছেদের পর বিষয়টি নিয়ে নানা সময়ে কথা বললেও, এবার বিচ্ছেদের কারণ, মানসিক অবসাদ এবং পরবর্তী জীবন নিয়ে খোলামেলা আলোচনা করলেন সীমা।

তিনি জানালেন, খুব কম বয়সে বিয়ের সিদ্ধান্ত এবং সময়ের সঙ্গে সঙ্গে মানসিকতার পরিবর্তনই তাদের দূরত্বের মূল কারণ। সীমার কথায়, ‘আমরা যখন বিয়ে করি তখন দুজনের বয়সই খুব কম ছিল (২২ বছর)। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ভিন্ন ভিন্ন পথে এগোতে থাকি এবং একসময় বুঝতে পারি, আমরা স্বামী-স্ত্রীর চেয়ে ভালো বন্ধু।’

সংসার টিকিয়ে রাখার চেয়ে ঘরের শান্তি বজায় রাখাটাই তাদের কাছে প্রাধান্য পেয়েছে। সীমা অকপটে স্বীকার করেন, ‘প্রতিদিন মারামারি আর ঝগড়া করে বাড়ির পরিবেশ নষ্ট করার চেয়ে আলাদা হয়ে যাওয়াই আমাদের কাছে শ্রেয় মনে হয়েছে। আমরা স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়েছি, কিন্তু পরিবার হিসেবে নয়। সে আমার সন্তানদের বাবা, এটা কোনোদিন বদলাবে না।’ তবে এই কঠিন সিদ্ধান্তে পৌঁছানো সহজ ছিল না।

সীমা জানান, বিচ্ছেদের চিন্তায় তিনি গভীর হতাশায় ডুবে গিয়েছিলেন। এমনকি তাদের দুই সন্তান নির্বাণ ও ইয়োহানও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। সন্তানদের কথা ভেবেই তারা সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন।

বিচ্ছেদ-পরবর্তী চ্যালেঞ্জগুলোর কথাও তুলে ধরেন সীমা। তিনি জানান, আগে বাবা এবং বিয়ের পর সোহেল সব সামলানোয় মোবাইল বিল, ব্যাংকিং বা ইনস্যুরেন্স সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। বিচ্ছেদের পর একাকিত্বের ভয়ের পাশাপাশি এসব দায়িত্ব তাকে আতঙ্কিত করে তুলেছিল। তবে এখন তিনি নিজেকে গুছিয়ে নিয়েছেন। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে ব্যবসা, সংসার ও সন্তানদের দেখাশোনা সমান তালে চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, বিচ্ছেদের পর সীমা তার প্রাক্তন বাগদত্তা বিক্রম আহুজার সঙ্গে সম্পর্কে জড়ালেও নতুন করে বিয়ের কোনো পরিকল্পনার কথা এখনো জানাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X