মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
আসিফ পিনন, চট্টগ্রাম
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০৮:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ
ঈদের পর্যটন

বৃষ্টি হার মেনেছে চট্টগ্রামে

বৃষ্টি হার মেনেছে চট্টগ্রামে

চট্টগ্রামে বৃষ্টি বাধা হতে পারেনি ঈদআনন্দে। ঈদের দিন সকাল থেকে চলে থেমে থেমে বৃষ্টি। এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই বিনোদন কেন্দ্রগুলো ছিল লোকে লোকারণ্য। বিশেষ করে পতেঙ্গা সমুদ্রসৈকত, চট্টগ্রাম চিড়িয়াখানা, ফয়’স লেকসহ আশপাশের বিনোদন স্পটগুলোয় ছিল না তিল ধারণের স্থান। পাশাপাশি দর্শনার্থীদের জন্য পর্যটন কেন্দ্রগুলোতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।

সংশ্লিষ্টরা জানান, ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই পতেঙ্গা সমুদ্রসৈকত, চট্টগ্রাম চিড়িয়াখানা, ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড, পতেঙ্গা প্রজাপতি পার্ক, কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট, বহদ্দারহাট স্বাধীনতা পার্ক, আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক, হালিশহর সাগরপাড় ছাড়াও সীতাকুণ্ডের গুলিয়াখালী সাগরপাড়, মীরসরাইয়ে মহামায়া লেক, আনোয়ারায় পারকি সমুদ্রসৈকতে ভিড় জমান দর্শনার্থীরা। তৃতীয় দিনেও দেখা যায় একই চিত্র।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ঈদ কেন্দ্র করে চট্টগ্রামের বিনোদন স্পটগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছেন।

সবচেয়ে বেশি জনসমাগম হয় পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায়। ঈদের দিন বিকেল থেকেই হাজার হাজার মানুষের কলতানে মুখর হয়ে ওঠে পতেঙ্গা সমুদ্রসৈকত। নেভাল একাডেমিতে বসে জমজমাট আড্ডা। চিড়িয়াখানাও হয়ে ওঠে লোকারণ্য। রয়েল বেঙ্গল টাইগার, সাদা বাঘ, সিংহ, মেছোবিড়াল, মায়া হরিণ, চিত্রা হরিণ, উল্লুক, হনুমান, গয়াল, জেব্রা, ক্যাঙ্গারু, ওয়াইল্ড শিল্ড, লামা, সজারু, শিয়াল, কুমির, রাজধনেশ, কাক, ধনেশ, চিল, শঙ্খ চিল, শকুন, ঈগল, ময়ূর, টিয়া, দেশি-বিদেশি শালিক, বক, ডাহুক, ঘুঘু, ময়না, উটপাখি, মাথুয়াসহ বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখতে ভিড় করেন দর্শনার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১০

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১১

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১২

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৩

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৪

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৫

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৬

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৭

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৮

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৯

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

২০
X