মৃধা আলাউদ্দিন
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশভাগ চর্চা : ইতিহাস বর্তমান ও প্রাসঙ্গিক পাঠ

সৈয়দ রিয়াজুর রশীদের দেশভাগ নিয়ে বইয়ের প্রচ্ছদ। ছবি : সংগৃহীত
সৈয়দ রিয়াজুর রশীদের দেশভাগ নিয়ে বইয়ের প্রচ্ছদ। ছবি : সংগৃহীত

দেশভাগ গল্প অনেক বড়। সংক্ষিপ্তাকারে যা বলা যায় তা হলো— দ্বিজাতি তত্ত্বে (টু নেশন থিউরি) ১৯৪৭ সালে দেশভাগ হয়। ব্রিটিশরা দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম বিভাজনকে উসকে দিয়েছিল। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলি জিন্নাহ দাবি করেন, হিন্দু ও মুসলিম দুটি আলাদা জাতি— তাদের আলাদা রাষ্ট্র প্রয়োজন।

রাজনৈতিক মতবিরোধ। তথা— ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ও অল ইন্ডিয়া মুসলিম লীগের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঐকমত্য হয়নি এটাও একটা কারণ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন দ্রুত ভারত ছাড়ার সিদ্ধান্ত নেয়। শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন অতি তাড়াহুড়া করে বিভাজন (দেশভাগ) কার্যকর করেন। এই দেশ ভাগ নিয়ে সৈয়দ রিয়াজুর রশীদ লিখেছেন- ‘দেশভাগ চর্চা ইতিহাস বর্তমান ও প্রাসঙ্গিক পাঠ’। আমরা সেই বইটি নিয়ে সংক্ষিপ্তাকারে কিছু কথা বলার চেষ্টা করছি।

বাংলা ও পাঞ্জাব— এই দুই প্রদেশকে ভাগ করা হয়। দেশভাগের ফলাফল ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গাপ্রায় ১.৪ থেকে ১.৫ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়। প্রায় ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। আনুমানিক অসংখ্য— বিশেষ করে পাঞ্জাব ও বাংলায় ভয়াবহ সহিংসতা হয়। অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে যায়। ... ১৯৪৭ সালে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয় (পূর্ব পাকিস্তান)।

পরবর্তীতে ভাষা আন্দোলন (১৯৫২), রাজনৈতিক বৈষম্য এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ রাষ্ট্রে পরিণত হয়। সম্প্রতি প্রকাশিত হয়েছে উপমহাদেশের ’৪৭-ট্রাজিডি দেশভাগ নিয়ে ভিন্ন আঙ্গিক ও অন্য আলোয় দেখা আরেক স্বাদের প্রবন্ধ-গদ্য গ্রন্থ সৈয়দ রিয়াজুর রশীদের দেশভাগ চর্চা, বিবৃত হয়েছে হয়েছে দেশবিভাগের ইতিহাস বর্তমান ও প্রাসঙ্গিকী।

এই প্রবন্ধ-গদ্য গ্রন্থে পান্ডুলিপি আয়োজনে সন্নিবিষ্ট রয়েছে ;পরিবেশিত হয়ে অলঙ্কৃত করেছে : রবীন্দ্রনাথ ও দেশভাগ; দেশভাগের সকাল-বিকাল;দেশভাগ ও উত্তরবঙ্গ; দেশভাগ যশোহর রোড ও ১৯৭১; দেশভাগ পাঞ্জাব ও ট্রমাটিক মান্টো; দেশভাগ ও ইলিয়াসের চশমা; উত্তম-সুচিত্রা দেশভাগ ও চলচ্চিত্র বিষয়ক অধ্যায়গুলো।

গ্রন্থের অধ্যায়গুলো দেখলে/পাঠ করলে বিবিধ বীক্ষণের সহজ একটা ধারণা দৃশ্যমান হয়ে ওঠে। আর এ দৃশ্যকে অবলোকন করতেই শিকড়সম্পৃক্ত পাঠক হাতে তুলে নেবেন এ গ্রন্থ।

দেশভাগের নামে ভারতবর্ষের ইতিহাসে ১৯৪৭ ঘিরে যে ঘূর্ণাবর্ত তছনছ করে দিয়েছে কোটি মানুষের গোছানো জীবন, উজ্জীবন আর বিলুপ্তির অগণন অজ্ঞাত পর্বে যেভাবে উল্টেপাল্টে গেছে, সেই অতীত সময় ও পরম্পরা, ত্রিপার্শ্বকাচের ভেতর দিয়ে শব্দের ক্যানভাসে দৃশ্যমান করে তুলেছেন সৈয়দ রিয়াজুর রশীদ তার 'দেশভাগ চর্চা : ইতিহাস বর্তমান ও প্রাসঙ্গিক পাঠ' শিরোনামের এ গ্রন্থটিতে। বইটি আপনার সংগ্রহকে সমৃদ্ধ করবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।

গ্রন্থটি পাওয়া যাবে বইমেলাকালীন সোহরাওয়ার্দী ময়দানে পুন্ড্র প্রকাশনের ৪০৬ নং স্টলে। প্রকাশক: পুণ্ড্র প্রকাশন ৩৯ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাটাবন, ঢাকা ১২০৫। মোবাইল নাম্বার- ০১৭১৮ ০৫৭ ৫০৫

প্রচ্ছদ: তৌহিন হাসান

মূল্য: ২৮০ টাকা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X