মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

চলে গেলেন মিলান কুন্ডেরা

চেক বংশোদ্ভূত ফরাসি ঔপন্যাসিক মিলান কুন্ডেরা। ছবি : সংগৃহীত
চেক বংশোদ্ভূত ফরাসি ঔপন্যাসিক মিলান কুন্ডেরা। ছবি : সংগৃহীত

‘দ্য আনবিয়েরেবল লাইটনেস অব বিয়িং’—বইয়ের লেখক চেক বংশোদ্ভূত ফরাসি ঔপন্যাসিক মিলান কুন্ডেরা (৯৪) মারা গেছেন।

বুধবার (১২ জুলাই) মিলান কুন্ডেরা লাইব্রেরি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

চেক প্রজাতন্ত্রে মিলান কুন্ডেরার নিজের শহরের অবস্থিত লাইব্রেরির মুখপাত্র আনা ম্রাজোভা এএফপিকে বলেন, ‘দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার (১১ জুলাই) মারা গেছেন মিলান কুন্ডেরা।’

তিনি জানান, প্যারিসে নিজের অ্যাপার্টমেন্টে মিলান কুন্ডেরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিয়িং’ উপন্যাসের লেখক মিলান কুন্ডেরার জন্ম ১৯২৯ সালের ১ এপ্রিল চেক প্রজাতন্ত্রের ব্রনো শহরে। তিনি পড়াশোনা করেন প্রাগে।

১৯৭৫ সালে কমিউনিস্ট-শাসিত চেকোস্লোভাকিয়া থেকে স্থায়ীভাবে ফ্রান্সে চলে যান মিলান কুন্ডেরা। ১৯৮১ সালে তিনি ফ্রান্সের নাগরিকত্ব লাভ করেন।

একটি নিছক কৌতুকের জন্য এক তরুণকে বিশ্ববিদ্যালয় ও কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করার ঘটনা নিয়ে তার সাড়া জাগানো উপন্যাস ‘দ্য জোক’ প্রকাশিত হয় ১৯৬৭ সালে।

তিনি উপন্যাস লেখার পাশাপাশি ফরাসি কবি অ্যাপোলিনায়ারের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ অনুবাদ করেন। এ ছাড়া নিজেও কবিতা ও ছোট গল্প লেখেন।

কুন্ডেরা ফিল্ম স্কুলে শিক্ষকতাও করেন, যেখানে তার শিক্ষার্থীদের মধ্যে ছিলেন পরবর্তী সময়ে অস্কারজয়ী পরিচালক মিলোস ফোরম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X