কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র ঠান্ডায় ১৪ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে টানা তুষারঝড় ও তীব্র শীতে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের ৮ লাখ ৬০ হাজারেরও বেশি বাড়িঘর আছে বিদ্যুৎবিহীন অবস্থায়।

সোমবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসিসহ ১৫টি অঙ্গরাজ্যের বেশিরভাগ অঞ্চল ঢেকে গেছে পুরু তুষারে। সেই সঙ্গে ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক রাজ্যগুলোতে তুষারপাতের পাশাপাশি শুরু হয়েছে বরফশীতল বৃষ্টি।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে শীতকালীন সতর্কতা জারি করেছে। দেশটির ১৮ কোটি ৫০ লাখ মানুষ এই সতর্কতার আওতায় পড়েছেন।

প্রতিকূল আবহাওয়ার কারণে স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পরিস্থতিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেগুলো খোলা হবে না। সেই সঙ্গে খুব জরুরি প্রয়োজন ব্যতীত জনগণকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াগত পরিস্থিতির কারনে বিমান চলাচলও স্থগিত আছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানবন্দরে। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাতে জানা গেছে, গতকাল রোববার বিভিন্ন মার্কিন বিমান বন্দরে বাতিল করা হয়েছে ১৭ হাজারেরও বেশি ফ্লাইট।

উল্লেখ্য, করোনা মহামারির পর যুক্তরাষ্ট্রে এই প্রথম একদিনে এত বেশিসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।

কালবেলা/এমএ/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X