মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
হোসনে আরা বিউটি
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১০:৫২ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মা একটা পৃথিবী, একটা ঠিকানার নাম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মায়ের পছন্দ ছিল

নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেয়া

আতেলা মাথায় তেলে জলে শান্তি দেয়া।

মায়ের বুকটা যেন সাগর,

সগৌরবে জোয়ার আছড়ে পড়তো,

জলমগ্ন হতো গরিব দুখীর দরজা।

মায়ের মৃত্যুতে ছবিরন কেঁদেছিল খুব

ভিখারিনী ছবিরনের থলেটা চাঙ্গা হয়ে উঠতো

মায়ের কাছে এলে।

অনাহুত কিসমতের মায়ের ভালো-মন্দ খেতে

আবদার করার মানুষটা চলে গেল বলে

বুক চাপড়ে নালিশ করেছিল খোদার কাছে।

মা তো একটা পৃথিবী, একটা ঠিকানার বেড়াজাল

আমি ঠিকানা হারিয়ে ঢেউয়ের মতো আছড়ে পড়ি কুলহীন কিনারায়।

জানো মা; পৃথিবীর কোথাও আজ আমার ঠাঁই নেই

তোমার সামান্য আঁচলের নিচে আমার একটা দেশ ছিল।

আজ দেশও নেই, দশও নেই।

মা না থাকলে ফেরারি জীবনটা বড্ড একা।

মা, আজ হেরে যাওয়া মাথায় সুযোগের হাত ওঠে

সান্ত্বনার বোবা কান্না ফিরে যায় তোমার কাছে।

তুমি নেই বলে ভালোবাসে না নদীটাও

স্মৃতির জোয়ারে ঘা মেরে চলে যায় অহর্নিশ

হৃদয় গহিনে জ্বলন্ত লাভা উদগিরণ হয়ে

জ্বলে যায় আজ জীবনের চারপাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X