কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১১:২২ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ডিএসইর এমডির জন্য ৩ জনের নাম প্রস্তাব

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদের জন্য তিনজনের নাম প্রস্তাব করা হয়েছে। সোমবার সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে পাঠিয়েছে ডিএসই।

প্রস্তাবিত ব্যক্তিরা হলেন- বিএসইসি নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামান; মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান এবং ন্যাশনাল ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন এম. নাসের। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত বছরের ২৩ আগস্ট ডিএসইর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভুঁইয়ার পদত্যাগের পর থেকে বেশ কয়েক দফায় এ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। এরপর থেকে দফায় দফায় এমডি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েও যোগ্য ব্যক্তিকে ঠিক করতে পারেনি প্রতিষ্ঠানটি।

জানা গেছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বেঁধে দেওয়া নির্ধারিত সময় পার হলেও নতুন করে আরও সময় বৃদ্ধির আবেদন করেনি ডিএসই। সর্বশেষ এই তিনজনের নামের প্রস্তাব করে ডিএসই। প্রস্তাবিত ব্যক্তিদের থেকে বিএসইসি তথ্য যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকে ডিএসইর এমডি পদে নিয়োগ দিতে পারে বলে জানা গেছে। নিয়ম অনুসারে ডিএসইর এমডি নিয়োগের প্রক্রিয়ার মধ্যে প্রথমত, ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি এমডি পদের জন্য আবেদনকারীদের মধ্য থেকে কমপক্ষে তিনজন প্রার্থী নির্বাচন করবে। দ্বিতীয়ত, ডিএসইর পরিচালনা পর্ষদ নমিনেশন ও রিমুনেরেশন কমিটি দ্বারা নির্বাচিতদের মধ্য থেকে কমপক্ষে তিনজন প্রার্থীর জন্য সুপারিশ করবে এবং সবশেষে বিএসইসি উল্লিখিত পদের জন্য বোর্ডের সুপারিশকৃতের মধ্যে থেকে একজন আবেদনকারীকে অনুমোদন দেবে। এ ছাড়া, প্রবিধানে লেখা আছে যে, যদি পরিচালনা পর্ষদ এমডি বা সিইও নিয়োগে ব্যর্থ হয়, তাহলে কমিশন একজনকে নিয়োগ করতে পারে।

আরও পড়ুন : রিজার্ভ কমল আরও ৫ কোটি ডলার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

আজ থেকে শনিবারও ৪ জেলায় খোলা থাকবে ব্যাংক

শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

প্রাণ গ্রুপে নিয়োগ, বেতন ৪৫ হাজার টাকা

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

৭ কারণে ব্রাজিল সমর্থন করেন না অনেক ফুটবলপ্রেমী

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে পাঠাও, লাগবে না অভিজ্ঞতা

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের প্রতিকৃতি, নতুন নকশা প্রকাশ

পবিত্র কোরআনের হিফজ সবক প্রদান

এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে : প্রতিমন্ত্রী শাহে আলম

১০

নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে গ্রুপসেরা বেলজিয়াম

১১

স্বপ্ন দেখার অধিকার সবার আছে, অসম্ভব বলে কিছু নেই: কেপ ভার্দের কোচ

১২

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

১৩

তুরাগে আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মী হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন

১৪

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, এখন পর্যন্ত টিকিট নিশ্চিত হলো যাদের

১৫

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

১৬

কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, সাবেক মেম্বারসহ নিহত ২

১৭

১৫ বছর পর বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

১৮

ভেনেজুয়েলায় ভূমিকম্প / মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

১৯

ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প, ভয়াবহ দুর্যোগের পর নতুন আতঙ্ক

২০
X