কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৩:৫৫ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘মার্চ টু এনবিআর’ স্থগিত, বিকেলে উপদেষ্টার সঙ্গে কর্মকর্তাদের বৈঠক

‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ছবি : কালবেলা
‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ছবি : কালবেলা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আন্দোলনরত এনবিআর কর্মকর্তাদের বৈঠকের উদ্যোগ নেওয়ায় ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনের উপায় খুঁজতে রোববার (২৯ জুন) বিকেলে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে ওই বৈঠকে থাকছেন না এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

নাম প্রকাশে অনিচ্ছুক ঐক্য পরিষদের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আমরা দূর-দূরান্ত থেকে কর্মকর্তাদের আসতে নিষেধ করছি। যেহেতু উপদেষ্টা আমাদের সঙ্গে বসতে সম্মত হয়েছেন। মার্চ টু এনবিআর স্থগিত করছি। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে।

বৈঠকে এনবিআর চেয়ারম্যান থাকবেন না জানিয়ে তিনি বলেন, তিনি উপদেষ্টার সঙ্গে বৈঠকে থাকবেন না। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকটি আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে পরিষদের ২০ সদস্য উপস্থিত থাকবেন।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ ও সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারের দাবিতে প্রতিষ্ঠানটিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ চলছে।

এর অংশ হিসেবে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরে পণ্য খালাস ও জাহাজে তুলতে না পারায় আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। কেবল বৈদেশিক যাত্রীসেবা চালু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X