সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আইসিসিকে ‘তুলোধুনো’ করলেন উপদেষ্টা ফারুকী

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি : সংগৃহীত

একদিন আগেই ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার এক দিন পরই শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন নির্মাতা ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, নিরাপত্তা নিয়ে বাংলাদেশের যৌক্তিক উদ্বেগ উপেক্ষা করে আইসিসি দ্বিমুখী নীতি অনুসরণ করছে।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘যখন ভারত পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, আইসিসি তা মেনে নেয়। যখন পাকিস্তান ভারতে খেলতে না চায়, তখনও আইসিসি সম্মতি দেয়। কিন্তু বাংলাদেশ যখন বাস্তব ও যুক্তিসংগত নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে, তখন আইসিসির অবস্থান ঠিক উল্টো।’ তার মতে, ‘ভারত থেকে আমরা একের পর এক অত্যন্ত উদ্বেগজনক খবর পাচ্ছি যেখানে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। ঠিক গতকালই, পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া এক মুসলিম ব্যক্তি মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।’ মোস্তফা সরয়ার ফারুকী তার স্ট্যাটাসে আরও উল্লেখ করেছেন, ‘বৃহস্পতিবার শিবসেনা নেতা আদিত্য ঠাকরে মুম্বাইয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। অথচ সেই মুম্বাইকেই বাংলাদেশ দলের একটি ম্যাচ আয়োজনের জন্য নির্ধারণ করেছে আইসিসি।’ মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এই ঘটনাগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে চলতে থাকা বাংলাদেশবিরোধী ঘৃণা ও বিদ্বেষমূলক প্রচারণা যুক্ত করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। তার মতে, ‘এই দীর্ঘদিনের ঘৃণামূলক প্রচারণার ফল হিসেবেই আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এসব বিবেচনায় নিলে স্বীকার করতেই হয়, ভারতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। এমনকি আইসিসির অভ্যন্তরীণ ও স্বাধীন নিরাপত্তা মূল্যায়নেও বলা হয়েছে, ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড় ও সমর্থকদের জন্য নিরাপত্তা ঝুঁকি মাঝারি থেকে উচ্চ মাত্রার। বিশেষ করে যদি দলে মুস্তাফিজুর রহমান থাকেন এবং খেলোয়াড়রা বাংলাদেশ দলের জার্সি পরেন।’ আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংস্কৃতি উপদেষ্টা লিখেছেন, ‘আইসিসি যদি সত্যিই নিজেকে এমন একটি সংস্থা হিসেবে তুলে ধরতে চায়, যারা সব সদস্য দেশের সঙ্গে সমান আচরণ করে, তাহলে বাংলাদেশের এই যৌক্তিক নিরাপত্তা উদ্বেগকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং যে কোনো মূল্যে ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করতে হবে। এখন দায়ভার আইসিসির—তাদের নিরপেক্ষতা প্রমাণ করার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X