কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ আজ

প্রাইজবন্ড। ছবি : সংগৃহীত
প্রাইজবন্ড। ছবি : সংগৃহীত

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ড্র আজ। রোববার (২ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হবে।

সঞ্চয়মুখী মানসিকতা গড়ে তোলার জন্য সরকার ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ চালু করে। এটি এমন একটি বন্ড, যা বছরের যে কোনো সময় কেনা ও ভাঙানো যায়। এর ১২১তম ড্র আজ।

প্রাইজবন্ডের পুরস্কার কাঠামো অনুযায়ী—

প্রথম পুরস্কার: ৬ লাখ টাকা

দ্বিতীয় পুরস্কার: ৩ লাখ ২৫ হাজার টাকা

তৃতীয় পুরস্কার: ১ লাখ টাকা

চতুর্থ পুরস্কার: ৫০ হাজার টাকা

পঞ্চম পুরস্কার: ১০ হাজার টাকা

প্রতিটি ঘোষিত সংখ্যার একই সিরিজের বন্ডধারীরাও সমান পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হন।

ড্রয়ের তারিখ থেকে ৬০ দিন আগে পর্যন্ত বিক্রিত প্রাইজবন্ডগুলো ওই ড্রয়ের আওতায় আসে (বিক্রির দিন গণনা করে, ড্রয়ের দিন বাদ দিয়ে)। আয়কর আইন ২০২৩-এর ধারা ১১৮ অনুযায়ী, প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২০% হারে উৎসে কর কাটার বিধান রয়েছে।

উল্লেখ্য, বছরের ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর তারিখে ড্র অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে। নির্ধারিত তারিখে কোনো সাপ্তাহিক বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X