মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রুবি গজনবী পুরস্কার-২০২৪ পেল ‘মোনঘর’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সামাজিক ন্যায় বিচার ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রুবি গজনবী পুরস্কার-২০২৪ পেয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় নিবেদিত বৃহত্তম দাতব্য প্রতিষ্ঠান ‘মোনঘর’।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মোনঘরের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন প্রবর্তিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে সূচনা ও স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন প্রফেসর নায়লা কবির। অনুষ্ঠানে মোনঘরের শিক্ষার্থীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোনঘরের সহসভাপতি নিরূপা দেওয়ান এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি খুশি কবির।

উল্লেখ্য, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড ফাউন্ডেশনের প্রয়াত চেয়ারপার্সন রুবি গজনবী-এর জীবন ও কর্মের স্মরণে ২০২৩ সালে এই পুরস্কার প্রবর্তন করে। রুবি গজনবী তার জীবনের বড় একটি সময় ব্যয় করেছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, বাংলাদেশি চারুশিল্পের ঐতিহ্য সংরক্ষণ এবং শিল্পীদের জীবনমান উন্নয়নে।

এ ছাড়া তিনি মানবাধিকার, নারীর ক্ষমতায়ন ও শিশু সুরক্ষায় কাজ করা বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৭১ সালের বীরাঙ্গনাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এই পুরস্কারের মূল উদ্দেশ্য হলো ব্যক্তি ও প্রতিষ্ঠানের সেইসব ব্যতিক্রমী কাজের স্বীকৃতি দেওয়া, যা রুবি গজনবীর ধারণকৃত মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X