কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকে আমানত ও রেমিট্যান্স আয় বাড়লেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে খেলাপি ঋণ। বিপুল অঙ্কের মন্দ ঋণের চাপ সামাল দিয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক। ব্যাংকাররা বলছেন, সুশাসন ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই অগ্রগতি টেকসই হবে। তবে অর্থনীতিবিদদের মতে, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বড় খেলাপিদের কাছ থেকে অর্থ উদ্ধার সম্ভব নয়।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মোট আমানত বেড়েছে ৫০ হাজার ৪৩০ কোটি টাকা। একই সময়ে নগদ অর্থ আদায় (ক্যাশ রিকভারি) হয়েছে ৪ হাজার ২৫৫ কোটি টাকা এবং রেমিট্যান্স এসেছে প্রায় ৬৫ হাজার কোটি টাকা। এতে গ্রাহকদের আস্থা কিছুটা ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে দীর্ঘদিনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে সৃষ্ট খেলাপি ঋণ এখনো বড় বোঝা হয়ে আছে। রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতর দিয়েই ঋণের নামে বিপুল অর্থ আত্মসাতের ঘটনা আওয়ামী লীগ সরকারের পতনের পর আরও স্পষ্ট হয়ে ওঠে। এরপর নবগঠিত পর্ষদ ও ব্যবস্থাপনার উদ্যোগে ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে।

তথ্য অনুযায়ী, সোনালী ব্যাংকের আমানত বেড়েছে ১৪ হাজার ৮৫৮ কোটি টাকা। দুই হাজার কোটি টাকা কমে খেলাপি ঋণ নেমে এসেছে ১৬ হাজার ২৫০ কোটি টাকায়। এ সময়ে ব্যাংকটি থেকে নগদ আদায় হয়েছে ১ হাজার ২০৩ কোটি এবং রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪২ কোটি টাকা।

এক বছরে অগ্রণী ব্যাংকের আমানত বেড়েছে ১৩ হাজার ৮৩৬ কোটি টাকা। ব্যাংকটির শ্রেণিকৃত ঋণের হার ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮ দশমিক ৬৫ শতাংশে। নগদ আদায় হয়েছে ১ হাজার ৩৭ কোটি টাকা। চার ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ৩৩ হাজার ৯৬১ কোটি টাকা রেমিট্যান্স এসেছে এই ব্যাংকের মাধ্যমে।

জনতা ব্যাংক ২০২৫ সালে সর্বোচ্চ আমানত সংগ্রহ করেছে। ব্যাংকটির আমানত বেড়েছে ১৫ হাজার ৭৪০ কোটি টাকা। পুনঃতফসিল করা হয়েছে ৪ হাজার ৮০০ কোটি টাকা এবং নগদ আদায় হয়েছে ৯১৫ কোটি টাকা। এ ছাড়া প্রবাসী আয় এসেছে ২৭ হাজার ৫৫৫ কোটি ৯০ লাখ টাকা।

রূপালী ব্যাংকের আমানত বেড়েছে ৬ হাজার কোটি টাকা। খেলাপি ঋণ ৬ শতাংশ কমে বর্তমানে মোট ঋণের ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৭৬ কোটি টাকা।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী বলেন, খেলাপি ঋণ আদায়ের হার বাড়ায় আগামী মার্চের মধ্যে মন্দ ঋণের পরিমাণ আশানুরূপ পর্যায়ে নেমে আসবে বলে তারা আশাবাদী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহীদুল জাহীদ বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সবচেয়ে বড় সমস্যা বড় অঙ্কের খেলাপি ঋণ। রাজনৈতিকভাবে প্রভাবশালী খেলাপিদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা উদ্ধার রাজনৈতিক সরকারের সক্রিয় সহযোগিতা ছাড়া সম্ভব নয়।

বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দীর্ঘ অভিজ্ঞতা ও সামাজিক দায়িত্ব রয়েছে। দেশের যেকোনো সংকটে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃহত্তর স্বার্থে আর্থিক খাতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও স্বাধীনতা বজায় রাখা জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১০

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১১

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১২

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৩

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৪

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৬

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৭

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৮

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৯

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

২০
X