মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এলপিজির দাম কমছে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পুরোনো ছবি
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পুরোনো ছবি

খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও কমতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, এলপি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন পেয়েছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে এলপি গ্যাসের ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে এলপি গ্যাসের ওপর সামগ্রিক করভার কিছুটা কমবে, যার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়বে। এর ফলে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন রমজানে অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, রমজানের কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ছাড়াও সুপ্রিম কোর্টসহ অন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আসন্ন রমজানে নিজস্ব সুবিধা অনুযায়ী অফিসসূচি নির্ধারণ করবে।

এদিন সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হওয়া অধ্যাদেশ, নীতিমালা, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা ছাড়াও দ্বিপাক্ষিক চুক্তিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব।

তিনি জানান, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে গত ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ৬৮টি নিয়মিত সাপ্তাহিক কেবিনেট বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব বৈঠকে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে ৪৩৯টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৮৩ দশমিক ৪৬ শতাংশ। আগের সরকারগুলোর সঙ্গে তুলনা করলে এই সময়ে রেকর্ড পরিমাণ অধ্যাদেশ জারি হয়েছে।

অপর দিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১১৬টি অধ্যাদেশ জারি হয়েছে। এছাড়া আরও ১৬টি অধ্যাদেশ প্রক্রিয়াধীন। এরমধ্যে ৩টির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X