কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : ইশরাক

ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘রমজান মাসে খাদ্যদ্রব্য, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তিনি এসব কথা বলেন।

দেশের বড় আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মজুতদার ও পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক।

বার্তায় ইশরাক হোসেন জানান, তার নির্বাচিত সংসদীয় আসন থেকেই এই কার্যক্রম শুরু হবে এবং প্রয়োজন হলে তা সারা দেশে বিস্তৃত করা হবে। বাজারে কারসাজি বা মজুতদারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাব খাটিয়ে পার পাওয়ার সুযোগ থাকবে না।

তিনি বলেন, ‘কোনো বড় নেতা, মন্ত্রী বা সরকারি কর্মকর্তার ক্ষমতা ব্যবহার করে কেউ রেহাই পাবেন না। সব মাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।’

সতর্ক করে ইশরাক হোসেন বলেন, ‘দেশের নিম্নআয়ের মানুষ যদি ন্যায্যমূল্যে খাদ্যপণ্য কিনে ঠিকমতো খেতে না পারে। তবে, মজুতদারদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, নিজের ঘোষিত অবস্থান বাস্তবায়নে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১০

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১১

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১২

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৩

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৪

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৫

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৬

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৭

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৮

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৯

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

২০
X