কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দাম বাড়ল ফার্নেস অয়েলের 

ফার্নেস অয়েল। ছবি : সংগৃহীত
ফার্নেস অয়েল। ছবি : সংগৃহীত

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪ টাকা ৬৯ পয়সা।

রোববার (১২ এপ্রিল) বিকেলে বিইআরসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দর রোববার রাত ১২টা থেকেই কার্যকর হবে।

দীর্ঘদিন ধরেই ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে আসছিল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গণশুনানির মাধ্যমে বিইআরসির মাধ্যমে ফার্নেস অয়েলের দর ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ভোক্তাপর্যায়ে ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় করল বিইআরসি।

দাম বাড়ানোর বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ১ মার্চ থেকে ১২ এপ্রিল প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড় এবং ফেব্রুয়ারি মাসে আমদানিকৃত ক্রুড অয়েলের এফওবি মূল্যের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত ফার্নেস অয়েলের নতুন এই মূল্যহার সমন্বয় করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সুস্পষ্ট সিদ্ধান্ত নেবেন : আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১০

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১১

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১২

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৩

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৪

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৫

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৭

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৮

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৯

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

২০
X