কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রেফারেন্স রেট চালু করছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ ব্যাংক। ছবি : কালবেলা গ্রাফিক্স

সুদের হার নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে মানি মার্কেটের জন্য দুটি নতুন রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে জারিকৃত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, দেশে বিভিন্ন ধরনের ঋণচুক্তি, বন্ড, ফ্লোটিং রেটভিত্তিক আর্থিক পণ্য (যেমন-ডেরিভেটিভস) এবং অন্য আর্থিক চুক্তিতে সুদের হার নির্ধারণের ক্ষেত্রে একটি কার্যকর, গ্রহণযোগ্য ও বাজারভিত্তিক বেঞ্চমার্কের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। এই প্রেক্ষাপটে প্রকৃত আন্তঃব্যাংক লেনদেনের ওপর ভিত্তি করে প্রতিদিন দুইটি মানি মার্কেট রেফারেন্স রেট নির্ধারণ ও প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিস্ক-ফ্রি এবং আনসিকিউরড আন্তঃব্যাংক মানি মার্কেট লেনদেনের তথ্যের ভিত্তিতে প্রণীত এ দুইটি রেটের নাম হবে ‘বাংলাদেশ ওভারনাইট ফিন্যান্সিং রেট’ (বিওএফআর) এবং ‘ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট’ (ডিওএমএমআর)।

সার্কুলারে আরও বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে প্রতি কার্যদিবসে এই দুটি রেফারেন্স রেট হিসাব করে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। রেট নির্ধারণের পদ্ধতি বা মেথডোলজি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সহজেই তা অনুসরণ করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১০

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১১

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১২

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৩

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৪

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৫

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৬

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৭

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৮

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৯

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

২০
X