মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

উল্টে পড়ে বাস। ছবি : কালবেলা
উল্টে পড়ে বাস। ছবি : কালবেলা

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের নিয়ে বাস পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার জলিরপাড় ইউনিয়নের শনিপাড়া খ্রিস্টান মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— সুমাইয়া (১৫), জান্নাত (১১), আবিদা (৫), নুর হক (৩৩), রেশমা (৩৫) ও সুকজান (৬০)। তাদের সকলের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আড়াইপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে টেকেরহাটগামী রূপসী বাংলার পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করেন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন বলে জানা গেছে।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বলেন, আহতরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১০

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১১

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১২

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৪

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৫

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৬

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৭

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৮

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৯

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

২০
X