শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৩:১১ এএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

বিশ্বব্যাংক। ছবি : সংগৃহীত
বিশ্বব্যাংক। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি কমিয়ে দেবে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। এর ফলে জ্বালানির দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও ঋণের খরচ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমে ২.৫ শতাংশে নামতে পারে, যা ২০২৫ সালে ছিল ২.৯ শতাংশ। ২০২৭ সালে প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ২.৮ শতাংশে পৌঁছালেও তা আগের স্বাভাবিক গড়ের নিচে থাকবে।

বিশ্বব্যাংক আরও জানায়, হরমুজ প্রণালির উত্তেজনা ও সরবরাহ ব্যাঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি হয়েছে। এর ফলে ২০২৬ সালে ব্রেন্ট ক্রুড তেলের দাম গড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯৪ ডলার পর্যন্ত উঠতে পারে।

এছাড়া খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে ২০২৬ সালে বৈশ্বিক মুদ্রাস্ফীতি ৪ শতাংশে পৌঁছাতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিশ্বব্যাংকের মতে, পরিস্থিতি আরও খারাপ হলে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমে ১.৩ শতাংশে নেমে আসতে পারে, যা উন্নয়নশীল দেশগুলোর ওপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করবে।

সংস্থাটি জানিয়েছে, সংকট মোকাবিলায় তারা ৫০-৬০ বিলিয়ন ডলারের অর্থ সহায়তা প্রস্তুত রেখেছে, যা প্রয়োজন হলে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা হতে পারে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড

লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা

ব্রাজিলের এক যুগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কুইনোনেসের

৩ লাল কার্ডের ম্যাচে ঐতিহাসিক জয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন শুরু

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

১০

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

১১

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

১২

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

১৩

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

১৪

 ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

১৬

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

১৭

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

১৮

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

১৯

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প

২০
X