শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষর হলেই হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। এই প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ। খবর আলজাজিরার।

এদিকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা ও বোমাবর্ষণ বাতিল করেছেন। তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর খুব শক্তিশালী হামলা চালাতে পারে এবং দেশটির গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের হামলাকে নিন্দা জানিয়ে বলেছে, এতে চলমান যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে গেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।

এ ছাড়া ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে, যা বিশ্ব জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

 ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১০

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

১১

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

১২

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

১৩

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

১৪

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প

১৫

সড়কপথে বেনাপোল হয়ে আজ ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

১৬

জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

১৭

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

১৮

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

১৯

ইরানের তেল বহনের অভিযোগে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

২০
X