শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০১:১১ এএম
অনলাইন সংস্করণ

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

ওচোয়াকে বাদ দিয়ে আগুইরে আস্থা রেখেছেন রাউল র‍্যাঙ্গেলের ওপর। ছবি : সংগৃহীত
ওচোয়াকে বাদ দিয়ে আগুইরে আস্থা রেখেছেন রাউল র‍্যাঙ্গেলের ওপর। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজতেকা স্টেডিয়ামে নামার আগে এক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন মেক্সিকো কোচ হাভিয়ের আগুইরে। দলের নিয়মিত অধিনায়ক এডসন আলভারেজ এবং অভিজ্ঞ গোলকিপার গুইয়ের্মো ওচোয়াকে ছাড়াই একাদশ সাজিয়েছেন তিনি, যেখানে বিস্ময়করভাবে জায়গা পেয়েছেন এরিক লিরা।

পাঁচটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকা গোলকিপার ওচোয়াকে বাদ দিয়ে আগুইরে আস্থা রেখেছেন রাউল র‍্যাঙ্গেলের ওপর। অধিনায়ক এডসন আলভারেজকেও রাখা হয়েছে সাইডবেঞ্চে। মাঝমাঠে এরিক লিরার সঙ্গে খেলছেন আলভারো ফিদালগো ও ব্রায়ান গুতিয়েরেস। আক্রমণভাগে রাউল হিমেনেজের নেতৃত্বে থাকছেন জুলিয়ান কুইনোনেস ও রবার্তো আলভারাডো।

অন্যদিকে, কোচ হুগো ব্রুস তার দলে বড় ধরনের পরিবর্তনের পথে না হেঁটে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন মামেলোদি সানডাউনসের ওপরই বেশি আস্থা রেখেছেন। গোলপোস্টের নিচে রয়েছেন অধিনায়ক রনউইন উইলিয়ামস এবং দলের আক্রমণভাগের নেতৃত্বে আছেন লাইল ফস্টার। ৪৮ দলের এই বিশাল ফুটবল মহাযজ্ঞের পর্দা উঠছে ‘এ’ গ্রুপের মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার এই ম্যাচ দিয়েই।

মেক্সিকোর একাদশ: রাউল র‍্যাঙ্গেল, সেজার মন্টেস, জোহান ভাসকুয়েজ, ইসরায়েল রেয়েস, জেসুস গ্যালার্দো, এরিক লিরা, আলভারো ফিদালগো, ব্রায়ান গুতিয়েরেস, রাউল হিমেনেজ, জুলিয়ান কুইনোনেস ও রবার্তো আলভারাডো।

দক্ষিণ আফ্রিকার একাদশ: রনউইন উইলিয়ামস, অব্রে মোদিবা, এমবেকেজেলি এমবোকাজি, এনকোসিনাথি সিবিসি, খুলিসো মুদাউ, ইমে ওকোন, তেবোহো মোকোয়েনা, স্পেফেলো সিথোল, জেইডেন অ্যাডামস, লাইল ফস্টার ও ইকরাম রেইনার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

 ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

১০

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

১১

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প

১২

সড়কপথে বেনাপোল হয়ে আজ ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

১৩

জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

১৪

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

১৫

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

১৬

ইরানের তেল বহনের অভিযোগে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

১৭

বাজেটে অর্থের যোগানের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই : মান্না 

১৮

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

১৯

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

২০
X