কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাজার সিন্ডিকেট নিয়ে তোপের মুখে বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পুরোনো ছবি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পুরোনো ছবি

জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দ্রব্যমূল্য ও বাজার সিন্ডিকেট নিয়ে একের পর এক প্রশ্ন করা হয় তাকে। সেই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যর্থ মন্ত্রণালয় আখ্যা দিয়ে মন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা।

সোমবার (২৬ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেটে বাণিজ্য মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলের সংসদ সদস্যরা ক্ষোভ ঝাড়েন।

এ সময় বিরোধীদলের সংসদ সদস্যরা প্রশ্ন তোলেন বাণিজ্যমন্ত্রী নিজে ব্যবসায়ী হওয়ার কারণেই কি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি জানান, সবাই তাকে ব্যবসায়ী বলেন, কিন্তু তিনি রাজনীতি করেন ৫৬ বছর ধরে। আর ব্যবসা করেন ৪০ বছর ধরে।

আলোচনায় গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, বাজারে গেলে মানুষের মুখে মুখে শোনা যায়, বাণিজ্য মন্ত্রণালয় এতটাই ব্যর্থ। এটিকে মানুষ সিন্ডিকেটবান্ধব মন্ত্রণালয় বলে।

বাণিজ্যমন্ত্রীর উদ্দেশে মোকাব্বির খান বলেন, ‘এত কিছুর পরও কেন আপনি পদত্যাগ করেন না?’ তিনি প্রশ্ন করেন, সিন্ডিকেটের অন্যতম হোতা হিসেবে কি বাণিজ্যমন্ত্রীকে সিন্ডিকেট মন্ত্রণালয়ে বসিয়েছে?

মোকাব্বির খান প্রশ্ন করেন, পর্যাপ্ত মজুত থাকার পরও কেন পেঁয়াজের দাম ৩০ টাকা থেকে ৯০ টাকা হলো? আমদানি করার পরও কেন পেঁয়াজের দাম ৮০ টাকা?

পীর ফজলু বলেন, পেঁয়াজের বাজারে দেড় হাজার কোটি টাকা লুটে নিয়েছে। চিনির বাজারে প্রতিদিন ১৭ কোটি টাকা লুটছে কয়েকটি কোম্পানি। বয়লার মুরগির বাজারে দেড় মাসে হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। বাণিজ্যমন্ত্রী কিছু করতে পারছেন না।

পীর ফজলু আরও বলেন, শিল্প প্রতিমন্ত্রী বলেছেন, ‘বাজারে গিয়ে মানুষ কাঁদছে, তার একমাত্র কারণ সিন্ডিকেট।’ মানুষও এটি বোঝে। শুধু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর দ্রব্যমূল্য বৃদ্ধির দায় চাপালে হবে না। ডিমের বাজারে হাজার কোটি টাকা লুটে নিয়েছে সিন্ডিকেট। হাঁস-মুরগির ডিম ইউক্রেন থেকে আসে না।

সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী হতে পারে না মন্তব্য করে জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘সিন্ডিকেট থাকতে পারে, তবে তা দমন করতে হবে। আমি বিশ্বাস করি, মন্ত্রীকে কাজ করার স্বাধীনতা দেওয়া হলে তাহলে তিনি অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন।’

এ ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের সমালোচনা করে এ সময় প্রশ্ন করেন জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী ও স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম। তারা বলেন ‘দ্রব্যমূল্য বৃদ্ধির বিভিন্ন দোহাই দেওয়া হয়। কিন্তু দেশি পণ্যের দাম বাড়লে কোনো দোহাই দেওয়া যায় না। মন্ত্রণালয়ের মনিটরিং সেলের কাজ কী?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১০

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১১

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১২

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৩

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৪

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৫

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৬

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৮

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৯

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

২০
X