কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১১:৫২ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগে মসলার ঝাঁজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র এক দিন। এ জন্য কোরবানির মাংস রান্নায় অপরিহার্য বিভিন্ন মসলার চাহিদাও বাড়তি। ক্রেতা সাধারণের এই চাহিদাকে উপলক্ষ করে এই মুহূর্তে ঝাঁজ ছড়াচ্ছে মসলার বাজার। ঈদের আগেই কয়েক দফায় বেড়েছে মসলার দাম।

প্রয়োজনীয় মসলার মধ্যে জিরার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। সপ্তাহ দুয়েক আগে যেখানে কেজিপ্রতি জিরা বিক্রি হতো ৫০০ থেকে ৫৫০ টাকায়। সেই জিরা এখন বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকায়। এ ছাড়া গোল মরিচ, তেজপাতা ও দারুচিনির দামও বেড়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দারুচিনি (চীন) কেজিপ্রতি ৪৮০-৫০০ টাকা, দারুচিনি (ভিয়েতনাম) ৫০০ টাকা, লবঙ্গ ১৫০০-১৬০০ টাকা, এলাচ ২২০০-২৮০০ টাকা, গোলমরিচ (সাদা) ১৬০০ টাকা, গোলমরিচ (কালো) ৮৫০-৯০০ টাকা ও ধনিয়ার গুঁড়া প্রতিকেজি বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকায়।

এদিকে বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৫-৮০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৪০-৫০ টাকা, রসুন কেজিপ্রতি ১৮০, দেশি রসুন ১৬০ এবং আদা ৩৬০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

ইশরাক মিয়া নামে এক মসলা বিক্রেতা জানান, দেশের মসলার বাজার সবসময়ই আমদানিনির্ভর। আমদানি পর্যায়ে দাম বৃদ্ধি করলে এর প্রভাব খুচরা বাজারে পড়বে, এটাই স্বাভাবিক।

বাজারের এমন পরিস্থিতির জন্য কর্তৃপক্ষের ভূমিকা না থাকাকে দায়ী করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান। তিনি বলেন, ‘যে কোনো উৎসবের আগে আমাদের বাজারের দ্রব্য মূল্যবৃদ্ধি পাওয়া স্বাভাবিক নিয়ম হয়ে গেছে। বাজার যাদের তদারকি করার কথা, তাদের কোনো ভূমিকা না থাকায় এমন অবস্থা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X