কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর বাজারে গত এক সপ্তাহে খাদ্যপণ্যের দামে মিশ্র চিত্র দেখা গেছে। মুরগির দাম বাড়তির দিকে এবং চিনির বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি সবজির ক্ষেত্রেও বড় ধরনের স্বস্তি নেই—কয়েকটি পণ্যের দামে সামান্য ওঠানামা হলেও অধিকাংশ সবজি এখনো তুলনামূলক চড়া দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, কলমিলতা ও মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে আগের মতোই বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ।

আজকের বাজারে মাঝারি আকারের ফুলকপি প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকা এবং বেগুন প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে প্রতি কেজি ৩০ টাকা ও চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা।

এ ছাড়া বরবটি প্রতি কেজি ১০০ টাকা, মুলা ও শালগম প্রতি কেজি ৪০ টাকা করে, শিম প্রতি কেজি ৪০ টাকা। টমেটো প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, গাজর প্রতি কেজি ৪০ টাকা।

লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, আলু প্রতি কেজি ২০ টাকা এবং কাঁচামরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে।

এ ছাড়া আজকের বাজারে তেলাপিয়া মাছ প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা এবং মাঝারি আকারের রুই মাছ প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

কই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা, চাষের শিং মাছ প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা এবং পাঙাশ মাছ প্রতি কেজি ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া শোল মাছ প্রতি কেজি ৮০০ টাকা, টেংড়া মাছ প্রতি কেজি ৫০০ থেকে ৬৫০ টাকা এবং বড় চিংড়ি মাছ প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

তবে স্বস্তি রয়েছে মাংসের বাজারে। এদিন ব্রয়লার প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালি প্রতি কেজি ২৮০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে বর্তমানে ফার্মের ডিম ডজনপ্রতি ১১০ টাকায় বিক্রি হচ্ছে। মাসখানেক আগেও একই ডিমের দাম ছিল ১২০ টাকা। সাদা ডিমের দাম ১২০ থেকে ১২৫ টাকা এবং দেশি হাঁসের ডিম ১৯০ থেকে ২০০ টাকায় মিলছে।

এ বিষয়ে একজন ডিম ব্যবসায়ীরা বলেন, শীতকালে শাকসবজি ও দেশি মাছের সরবরাহ বাড়ায় ডিমের ওপর চাপ কমে যায়। ফলে দামও কিছুটা নামছে। পাইকারি বাজারে প্রতিটি ডিমের দাম বর্তমানে ৮ টাকার নিচে নেমে এসেছে।

বাজারে আসা ক্রেতারা বলছেন, শীত এলেও কমছে না শীতের সবজির দাম। দাম ঠিক আগের মতোই আছে।

এদিকে, বিক্রেতারা বলছেন, বর্তমানে বাজারে বেশিরভাগ সবজি কম দামে বিক্রি হচ্ছে। শীত মৌসুমে সবজির সরবরাহ বেশি থাকায় দাম তুলনামূলকভাবে নিচে নেমেছে। ফলে প্রায় সব ধরনের সবজির দামই এখন কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১০

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১১

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১২

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৩

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটাল বেলজিয়াম

১৫

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১৬

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

১৭

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

১৮

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

১৯

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

২০
X