কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:৩৩ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর

আবুল হাসান মাহমুদ আলী। ছবি : সংগৃহীত
আবুল হাসান মাহমুদ আলী। ছবি : সংগৃহীত

বাড়তি রাজস্ব আদায়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পাশাপাশি অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন মন্ত্রী।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৪ উপলক্ষে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।

রাজস্ব বোর্ড আজ দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি আজ সারাবিশ্বের কাছে স্বীকৃত। অর্থনৈতিক সকল সূচকে বাংলাদেশের দুর্বার অগ্রগতি সাধিত হলেও এখনো আমাদের কর জিডিপি রেশিও সন্তোষজনক নয়। আমি আশা করি, জাতীয় রাজস্ব বোর্ড কর জিডিপি অনুপাত বাড়াতে সচেষ্ট হবে।

তিনি বলেন, কাস্টমের অন্যতম প্রধান কাজ বাণিজ্য সহজীকরণ। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের ধারাবাহিকতায় কাস্টমস সত্যিকার অর্থেই স্মার্ট হয়ে গড়ে উঠবে। আমদানি ও রপ্তানির ব্যয় কমিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূর্ণাঙ্গ অটোমেশনে নজর দিতে হবে।

অর্থপাচার রোধ করা কাস্টমসের অন্যতম দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, এই দায়িত্ব পালনে কাস্টমসের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি। আশা করছি, কাস্টমস এই দিকটিতে বিশেষভাবে নজর দিবে। অনুষ্ঠানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয় এনবিআর ও এর অধিভুক্ত দপ্তরের ১৭ কর্মকর্তা-কর্মচারী ও তিন প্রতিষ্ঠানকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান আবদুল মুক্তাদির প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

সিআইডি প্রধান হলেন মোশাররফ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১০

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১১

‘পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই’

১২

বাসের ধাক্কায় আহত মাসুদকে বাঁচানো গেল না

১৩

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

১৪

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

১৫

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

১৬

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

১৭

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

১৮

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

১৯

বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী / সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে

২০
X